এক্সপ্লোর

Digital Arrest: ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা চক্র, কীভাবে থাকবেন সতর্ক? পরামর্শ দিলেন বিশেষজ্ঞ

Kolkata News: দিল্লি থেকে গ্রেফতার করা হল চক্রের অন্যতম পাণ্ডা পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট যোগেশ দুয়াকে।

কলকাতা: ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতরণা চক্র চালানোর অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার অন্যতম পাণ্ডা। ধৃত যোগেশ দুয়া দিল্লির বিবেক বিহারের বাসিন্দা। দিল্লিতে অভিযান চালিয়ে যোগেশকে পাকড়াও করে কলকাতা পুলিশ। ধৃত যোগেশ দুয়ার ১১ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের। 

ডিজিটাল অ্যারেস্টের নামে দেশজুড়ে প্রতারণার জাল। দিল্লি থেকে গ্রেফতার করা হল চক্রের অন্যতম পাণ্ডা পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট যোগেশ দুয়াকে। কখনও CBI আধিকারিক, কখনও আয়কর বিভাগের কর্তা, কখনও টেলিকম অথরিটির নামে ফোন করে ডিজিটাল অ্যারেস্টের মাধ্য়মে প্রতারণার অভিযোগে যোগেশকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। তিনি দিল্লির বাসিন্দা। গত বছরের জুনে গলফ গ্রিনের এক মহিলার ৪৭ লক্ষ টাকা খোয়া যাওয়ার অভিযোগ ওঠে। সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় চিরাগ কুমার নামে এক অভিযুক্তকে তদন্ত চলাকালীন যোগেশ ও আদিত্য দুয়া নামে দুই ভাইয়ের খোঁজ পায় পুলিশ। পুলিশ সূত্রে দাবি, দুবাই থেকে প্রতারণার গ্যাং অপারেট করছিলেন অদিত্য দুয়া। এখনও তিনি দুবাইতেই লুকিয়ে আছে বলে সন্দেহ পুলিশের। দিল্লিতে অভিযান চালিয়ে যোগেশকে পাকড়াও করে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে নগদ ১ লক্ষ ৮৬ হাজার টাকা, টাকা গোনার যন্ত্র, বিদেশি মুদ্রা, ৮টি ATM কার্ড, ৮টি চেক বুক বাজেয়াপ্ত হয়েছে।

যুবক থেকে বয়স্ক, অনেকেই সাইবার প্রতারণার শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে সকলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।  সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্র বলছেন, "ডিজিট্যাল অ্যারেস্ট বলে কিছু হয় না। কেউ হোয়াটস অ্যাপ করে পুলিশ বললে , আপনার জানার অধিকার আছে, আপনার বিরুদ্ধে কি অভিযোগ, সঠিক তথ্য না পেলে হোয়াটসঅ্যাপ কল ধরবেন না। প্রতারকদের এড়াতে সোশাল মিডিয়ায় নিজের সম্পর্কে তথ্য বুঝেশুনে শেয়ার করুন। সোশাল মিডিয়ায় আপনার তথ্য দেখেই টার্গেট বাছে প্রতারকরা। বয়স্কদের বেশি টার্গেট করা হয়। মাদক মামলা সহ একাধিক মামলার ভয় দেখানে হয়।'' 

দিনকয়েক আগে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি অভিযোগ করেন, ২ মাস ধরে ডিজিটাল অ্যারেস্ট হয়ে গৃহবন্দি তিনি। শুধু তাই-ই নয়,  ৫২ লক্ষ টাকা প্রতারিত হয়েছেন দমদমের এই বাসিন্দা। অভিযোগ, আর্থিক তছরুপ মামলায় ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন বলে জানিয়ে টেলিকম অথরিটির পরিচয়ে ফোন আসে। বলা হয়, মামলার তদন্ত করছে CBI। ২৪ ঘণ্টা মোবাইল ফোনে ভিডিও কল চালু রাখতে বলে প্রতারকরা। 

আরও পড়ুন: Jadavpur University Chaos: ফের রণক্ষেত্র শিক্ষাঙ্গন, ৫ বছর আগে কী ঘটেছিল এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে?

সেরা শিরোনাম

TMC News: তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
TMC News: ‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
BJP News: ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?

ভিডিও

Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ১ | ২০৯ নয়, আইন বাঁচিয়ে কি কলকাতার ১৪৪-টা ওয়ার্ডে নিয়োগ হবে কো-অর্ডিনেটর?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget