এক্সপ্লোর

Arms Recovered: ফের উদ্ধার অস্ত্র-কার্তুজ, এবার সীমান্তবর্তী জেলা থেকে

Murshidabad: পুলিশের জালে একাধিক সন্দেহভাজন অস্ত্রকারবারি। বেআইনি অস্ত্রের রমরমা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

রাজীব চৌধুরী, অনির্বাণ বাগচী, করুণাময় সিংহ: ফের উদ্ধার হল বেআইনি অস্ত্র। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় বারবার অস্ত্র উদ্ধার হয়েছে। সেই ছবিই ফের দেখা গেল। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দুই জেলা মুর্শিদাবাদ ও মালদা থেকে ফের উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি ও কার্তুজ। পুলিশের জালে একাধিক সন্দেহভাজন অস্ত্রকারবারি। বেআইনি অস্ত্রের রমরমা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

সব ঠিক থাকলে আগামী বছরেই বাংলায় পঞ্চায়েত ভোট। তার অনেক আগে থেকেই, প্রায় প্রতিদিন দিকে দিকে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। বুধবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া দুই জেলা মুর্শিদাবাদ ও মালদার একাধিক জায়গায় হানা দিয়ে বেআইনি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে একাধিক অস্ত্র কারবারিকে। আগ্নেয়াস্ত্র নিয়ে ফতেপুর ফেরিঘাটে জড়ো হয়েছেন তিনজন। সূত্র মারফত এই খবর পেয়ে বুধবার সন্ধেয় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। তিনজনকেই গ্রেফতার করে তারা। উদ্ধার হয় দুটি দেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি। 

কী উদ্দেশ্যে, কোথায় অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল? সেই তদন্ত শুরু করেছে পুলিশ। অস্ত্র আইনে মামলা রুজু করে তার তদন্ত চালাচ্ছে পুলিশ। মুর্শিদাবাদের রেজিনগরেও পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, ধৃত অস্ত্র কারবারি নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা। পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে দেদার বেআইনি অস্ত্র উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এনিয়ে একযোগে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা।

তুঙ্গে তরজা:
মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি শাখারভ সরকার বলেন, 'রেজিনগর, বেলডাঙা, ডোমকল, জলঙ্গি বিধানসভা কেন্দ্রে বোমা গুলি শিল্পে পরিণত হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের দমাতেই এত অস্ত্র।' সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মোস্তাফিজুর রহমানের অভিযোগ, 'ডোমকলকে অশান্ত করার চেষ্টা।' মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, 'মুখ্যমন্ত্রী বলার পরেও সব অস্ত্র উদ্ধার হয়নি। পঞ্চায়েতে ভোটের আগে যা অস্ত্র উদ্ধার হবে তাতে চিনের সঙ্গে ৬ মাস যুদ্ধ করা যাবে।' বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভানেত্রী শাওনী সিংহ রায় বলেন, 'অস্ত্র উদ্ধার হচ্ছে ভাল দিক। যাতে পঞ্চায়েত ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। অস্ত্র উদ্ধার নিয়ে কুৎসা না করে সাহায্য করুন।'

মুর্শিদাবাদের প্রতিবেশী জেলা মালদাতেও, অবৈধ অস্ত্রের রমরমা। ভূতনির গদাই চরে অভিযান চালিয়ে ২ সন্দেহভাজন অস্ত্রকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  উদ্ধার হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড কার্তুজ। 

আরও পড়ুন: ঝাঁ চকচকে বাড়ি, তবুও নাম তালিকায়,  আবাস যোজনায় 'দুর্নীতি'? 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget