এক্সপ্লোর

Train Cancelled: শিয়ালদা মেইন শাখার আপ ও ডাউন লাইনে বাতিল একাধিক ট্রেন

নৈহাটি ও কল্যাণী স্টেশনের মধ্যে থার্ড লাইন ও স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থার কাজ চলছে। সেই কারণে বাতিল করা হয়েছে বহু ট্রেন।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আজ শিয়ালদা মেইন শাখায় (Sealdah Main Line) বাতিল করা হয়েছে আপ ও ডাউন লাইনের বহু ট্রেন। যার মধ্যে রয়েছে বেশকয়েকটি নৈহাটি (Naihati), রানাঘাট (Ranaghat), কল্যাণী (Kalyani) সীমান্ত, শান্তিপুর (Shantipur), কৃষ্ণনগর (Krishnanagar) লোকাল। বাতিল করা হয়েছে বেশকয়েকটি নৈহাটি-ব্যান্ডেল লোকালও। নৈহাটি ও কল্যাণী স্টেশনের মধ্যে থার্ড লাইন ও স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থার কাজ চলছে। সেই কারণে বাতিল করা হয়েছে বহু ট্রেন। গতিপথ পরিবর্তন করা হয়েছে বেশ কিছু ট্রেনের।

কোপ মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেনের ওপরেও: কল্যাণী থেকে নৈহাটি স্টেশনের মধ্যে হচ্ছে থার্ড লাইন তৈরি ও স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থার কাজ। তার জেরে আজ শিয়ালদা মেন লাইনে বাতিল করা হয়েছে বেশ কিছু আপ ও ডাউন লোকাল ট্রেন। কোপ পড়েছে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেনের ওপরেও। চরম দুর্ভোগে যাত্রীরা। রেল কর্তৃপক্ষের দাবি, কাজ শেষ হলে ট্রেনের যেমন গতি বাড়বে। তেমনি ট্রেনের সংখ্যাও বাড়ানো সম্ভব হবে। 

উইকএন্ডের সকাল থেকে শুরু হল দুর্ভোগ! বাতিল বহু ট্রেন, সমস্যায় যাত্রীরা। কল্যাণী থেকে নৈহাটি স্টেশনের মধ্যে তৈরি হচ্ছে তৃতীয় লাইন। কাজ হচ্ছে স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থার। যার জেরে শিয়ালদা মেন লাইনে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বাতিল করা হয়েছে শিয়ালদা মেন লাইনের কয়েকটি আপ ও ডাউন রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত, কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, ব্যাণ্ডেল ও শান্তিপুর লোকাল। 

চরম দুর্ভোগে যাত্রীরা: যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শুধু লোকাল ট্রেন নয়, কোপ পড়েছে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেনেও। বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে, শনিবার বাতিল করা হয়েছে আপ ও ডাউন আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদা-সিউড়ি এক্সপ্রেস, শিয়ালদা-জঙ্গিপুর রোড এক্সপ্রেস এবং শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস।এছাড়া ঘুরপথে চলবে ৬জোড়া মেল ও এক্সপ্রেস। কাজ চলবে ১৪ মার্চ পর্যন্ত। রেল কর্তৃপক্ষের দাবি, কাজ শেষ হলে ট্রেনের যেমন গতি বাড়বে। তেমনি ট্রেনের সংখ্যাও বাড়ানো সম্ভব হবে। 

উল্লেখ্য, এর আগে দোলের জন্যও হাওড়া, শিয়ালদায় কম লোকাল ট্রেন চলেছে। দোলের জন্য শিয়ালদা ডিভিশনে ২৩৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। সাধারণ দিনে শিয়ালদা ডিভিশনে চলে ৮৮৮টি লোকাল ট্রেন। হাওড়া ডিভিশনে রবিবারের সূচি মেনে চলেছে লোকাল ট্রেন।  এতে কিছুটা যাত্রী ভোগান্তি বাড়ে। 

প্রতিদিন হাওড়া স্টেশন থেকে ১০ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন। স্টেশন থেকে প্রায় ২৫০ জোড়া লোকাল (Local Train) এবং ২৫২টি দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেন (Express Train) যাতায়াত করে। আর এই বিপুল সংখ্যক ট্রেন চালাতে কার্যত হিমশিম খায় রেল কর্তৃপক্ষ। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget