এক্সপ্লোর

Coochbehar : পুরভোটে টিকিট না পেয়ে মায়ের বিরুদ্ধে প্রার্থী ছেলে !

Municipal Election 2022 : কোচবিহার পুরসভার দু-নম্বর ওয়ার্ডে এখন দেখা যাচ্ছে এমনই দৃশ্য, যেখানে তৃণমূল প্রার্থী মায়ের সমর্থনে ফ্লেক্সের পাশেই নির্দল প্রার্থী হিসেবে ফ্লেক্স পড়েছে ছেলের। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : পুরভোটে টিকিট না পেয়ে মায়ের বিরুদ্ধে প্রার্থী ছেলে ! তৃণমূলে প্রার্থী অসন্তোষ নতুন মাত্রা পেল কোচবিহার (Coochbehar) পুরসভার (Municipality) দুনম্বর ওয়ার্ডে। বিদায়ী পুরপ্রশাসক ও তৃণমূল প্রার্থী মায়ের বিরুদ্ধে নির্দল হিসেবে লড়াই শুরু করে দিল ছেলে ! দুই প্রার্থীর প্রচারে পাড়ায় এখন পাশাপাশি ফ্লেক্স। তাতে স্পষ্ট মা বনাম ছেলের লড়াই।

কোচবিহার পুরসভায় ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও সভাপতি উজ্জ্বল তর বলেন, ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী আমার ৭২ বছরের মা। চলতে ফিরতে পারেন না। পরিষেবা দিতে পারেন না। লোকে আমাকে চাইছে।

যদিও বিদায়ী পুরপ্রশাসক ও ২ নম্বরের ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মীনা তর বলেন, লোকে বলছে ছেলে দাঁড়িয়েছে। তাঁদের বলছি, মাতাপিতা কখনও কু-হয় না। সন্তান কু হয়।

পুরভোটে তৃণমূলের টিকিট না পেয়ে মায়ের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ে ছেলে! তৃণমূলের প্রার্থী অসন্তোষ নতুন মাত্রা পেল কোচবিহারে! কোচবিহার পুরসভার দু-নম্বর ওয়ার্ডে এখন দেখা যাচ্ছে এমনই দৃশ্য, যেখানে তৃণমূল প্রার্থী মায়ের সমর্থনে ফ্লেক্সের পাশেই নির্দল প্রার্থী হিসেবে ফ্লেক্স পড়েছে ছেলের। 

কোচবিহার তৃণমূল কংগ্রেসের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলেন, রাজ্য নেতৃত্ব যেভাবে বলবে সেভাবেই কাজ হবে। আমাদের পুরো প্রার্থী পুরোটাই করেছে রাজ্য নেতৃত্ব। খারাপ ভাল সব তাঁরাই বলতে পারবেন।

যদিও উজ্জ্বল তর বলছেন, গতকাল ২ নম্বর ওয়ার্ডের মানুষ মিটিং করেছে। নাগরিকরা ডিটারমাইন্ড আমাকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তাঁদের সিদ্ধান্ত আমাকে মাথা পেতে নিতে হবে। রাজনৈতিক ব্যাপার রাজনৈতিক। এখানে পারিবারিক ব্যাপার নয়। মা ছেলের ব্যাপার নেই।

প্রচারে নেমে ছেলেকে পাল্টা জবাব দিচ্ছেন মা-ও। মীনা তর বলেন, আমি কারোর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। আমি যখন টিকিট পেয়েছি মানুষের জন্য খাটব, লড়ব। প্রচারে যাচ্ছি। লোকে বলছে, ছেলে দাঁড়িয়েছে। তাঁদের বলছি, মাতাপিতা কখনও কু-হয় না। সন্তান কু হয়।

তৃণমূলের পদ থেকে ইস্তফা না দিয়ে, উজ্জ্বল তরের নির্দল হিসেবে লড়াই, শাসক দল বরদাস্ত করে কি না, সেটাই এখন দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
ধর্মতলায় NEET-অশান্তিতে গুন্ডাদমন আইন প্রয়োগ, চিহ্নিত আফরোজ-নাহিদ-তনভির ইকবাল-সহ ৭০ জন, জানালেন মুখ্যমন্ত্রী
ধর্মতলায় NEET-অশান্তিতে গুন্ডাদমন আইন প্রয়োগ, চিহ্নিত আফরোজ-নাহিদ-তনভির ইকবাল-সহ ৭০ জন, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal News LIVE: ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
Suvendu Adhikari: আজ আমফান দুর্নীতি নিয়ে CAG রিপোর্ট পেশ, প্রকাশ্যে আসতে পারে এঁদের নাম?
আজ আমফান দুর্নীতি নিয়ে CAG রিপোর্ট পেশ, প্রকাশ্যে আসতে পারে এঁদের নাম?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget