এক্সপ্লোর

West Midnapur News: পুরভোটের প্রচার চলাকালেই বিজেপিতে ভাঙন, খড়্গপুরে তৃণমূলে শক্তি প্রমুখ সহ ১০০ সমর্থক

West Midnapur Kharagpur News: দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা, রাজ্য তৃণমূল সদস্য প্রদ্যুৎ ঘোষ সহ খড়গপুর শহর তৃণমূল নেতৃত্ব।

বিশ্বজিৎ দাস, (খড়্গপুর), পশ্চিম মেদিনীপুর: রাজ্যে পুরসভা ভোটের (Municipal Election) আগে প্রার্থী নিয়ে অসন্তোষের কারণে বিভিন্ন পুরসভাতেই নির্দল হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূলের (TMC) বিক্ষুব্ধরা। নির্দল-কাঁটা সরাতে কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্যের শাসক দল। বেশ কিছু নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কারের পথে হেঁটেছে তৃণমূল।  এরইমধ্যেও বিজেপিতে ভাঙন অব্যাহত। এবার পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) খড়্গপুরে (Kharagpur)। বিজেপির (BJP) শক্তি কেন্দ্র প্রমুখ রাকেশ কুমার নাহার সহ প্রায় ১০০ জন বিজেপি কর্মী সমর্থক সোমবার যোগদান (Joining) করলেন তৃণমূলে। 

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডি. বাসন্তীর নির্বাচনী সভায় তৃণমুল প্রার্থীর উপস্থিতিতে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরার হাত ধরে বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ সহ প্রায় ১০০ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা, রাজ্য তৃণমূল সদস্য প্রদ্যুৎ ঘোষ সহ খড়গপুর শহর তৃণমূল নেতৃত্ব।

এরইমধ্যে সংসারের হাজারো খুঁটিনাটি সামলে ভোটের ময়দানে নেমেছেন খড়গপুরের ২ বিজেপি প্রার্থী। কেউ চায়ের দোকান সামলে প্রচার সারছেন। কেউ খবরের কাগজ বিক্রেতা স্বামীর সাইকেলে চড়েই করছেন প্রচার। জয় নিয়ে আশাবাদী দুজনেই।

কথায় বলে যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। সেভাবেই সংসারের হাজারো খুঁটিনাটি সামলে ভোটের ময়দানে নেমেছেন খড়পুরের মহুয়া যাদব ও পিঙ্কি পাত্র। খড়গপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে চা বিক্রেতা মহুয়া যাদবকে এবার প্রার্থী করেছে বিজেপি।প্রার্থী হয়েছেন, কিন্তু রোজকার অভ্যেসে ছেদ পড়েনি মহুয়ার। সকাল সকাল দোকানে না এলে সংসার চলবে কীভাবে? তাই চা তৈরি করে হাতে তুলে দেওয়ার সময়ই সেরে নিচ্ছেন ভোটপ্রচার। 

স্বামী রোজ সকালে বাড়িতে বাড়িতে খবরের কাগজ পৌঁছে দেন। প্রার্থী হওয়ার পর কাঁধে দলীয় পতাকা নিয়ে স্বামীর সাইকেলে চেপে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন খড়গপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিঙ্কি পাত্র। প্রচারে তেমন জাঁকজমক নেই। তবে স্বামী-স্ত্রী দুজনেই দলের দীর্ঘদিনের অনুগত সৈনিক। প্রথমবার প্রার্থী হওয়ার সুযোগ মিলেছে। 

খড়গপুরের ৩৫টি ওয়ার্ডে ভোটগ্রহণ ২৭ ফেব্রুয়ারি। জনমানসে ছাপ ফেলতে পারলেন ছাপোষা মহুয়া-পিঙ্কিরা? উত্তর মিলবে ২ মার্চ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget