এক্সপ্লোর

Recruitment Scam: পুর-নিয়োগ দুর্নীতি মামলার রিপোর্ট পেশ, আদালতে সমালোচনার মুখে ED ও CBI

Calcutta High Court: পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ED-র রিপোর্ট দেখে রীতিমতো অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।

কলকাতা: পুরসভায় নিয়োগে দুর্নীতির (Recruitment Scam) মামলার রিপোর্ট নিয়ে হাইকোর্টের সমালোচনার মুখে পড়ল দুই কেন্দ্রীয় এজেন্সি ইডি এবং সিবিআই। ইডির রিপোর্ট সন্তোষজনক নয় বলে পর্যবেক্ষণে উল্লেখ করেন বিচারপতি অমৃতা সিন্হা। এই মামলায় রাজ্য সরকারের ভূমিকারও সমালোচনা করেন তিনি।

আদালতে সমালোচনার মুখে ED ও CBI: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি অভিযান ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য-রাজনীতিতে। এরই মধ্যে পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ED-র রিপোর্ট দেখে রীতিমতো অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। রিপোর্ট নিয়ে সমালোচনার মুখে পড়তে হল সিবিআইকেও। এই মামলাতেই রাজ্য সরকারের ভূমিকারও ভর্ৎসনা করলেন বিচারপতি।শুক্রবার পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টে পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই রিপোর্ট দেখে বিচারপতি অমৃতা সিন্হা তাঁর পর্যবেক্ষণে বলেন, রিপোর্টে নতুন কী আছে? যা যা পদক্ষেপ নিয়েছেন, সেগুলো আগেই হয়েছে। তদন্তের গতি এত শ্লথ কেন? যা পরিসংখ্যান দিয়েছেন, সেগুলো সব আমার নির্দেশনামাতেই আছে। তাহলে আর মুখ বন্ধ খামে রিপোর্ট দিয়ে লাভ কী? এটা একেবারেই সন্তোষজনক নয়।                      
 
ইডির তরফে যুক্তি দেওয়া হয়, মূল তদন্ত সিবিআই করছে। ফলে তার ওপর নির্ভর করে রিপোর্ট তৈরি করা হয়েছে। ইডি এদিন মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করলেও, সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়, রিপোর্ট তৈরি হয়ে গেছে। তবে আদালতে পেশ করতে আরও কিছুদিন সময় লাগবে। বিচারপতি সিন্হা প্রশ্ন করেন, একবার বলছেন রিপোর্ট তৈরি। এরপর এখন বদলাতে চাইছেন? এরপরই বিচারপতি তাঁর নির্দেশে উল্লেখ করেন, আগামী বুধবার, সিবিআই ও ইডি - দুই এজেন্সিকেই মুখবন্ধ খামে তাদের রিপোর্ট জমা দিতে হবে।                                

পুর নিয়োগ দুর্নীতি মামলায়, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। সরকারি আইনজীবী জানান, সর্বোচ্চ আদালত থেকে সেই মামলা সরিয়ে নেওয়া হচ্ছে। সব শুনে এদিন বিচারপতি অমৃতা সিন্হা রাজ্য সরকারকে ভর্ৎসনা করে বলেন, একবার সুপ্রিম কোর্টে SLP করছেন। আবার সেটা প্রত্যাহার করছেন! এটা কী হচ্ছে? আইনজীবীরা কি বিনা পয়সায় মামলা করেছেন? কাদের টাকায় এই মামলা? রাজ্যের এই আচরণ প্রত্যাশিত নয়।
এই মামলার পরবর্তী শুনানি ১৪ জুন, বুধবার।

আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?

সেরা শিরোনাম

Amit Shah On Syama Prasad Birth Anniversery: রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
News Live: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur News: 'প্রমাণ মিলেছে' ! বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে কী জানালেন ?
'প্রমাণ মিলেছে' ! বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে কী জানালেন ?

ভিডিও

Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩
Baruipur News :বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget