এক্সপ্লোর

Municipal Recruitment Scam: ফের CGO কমপ্লেক্সে IAS জ্যোতিষ্মান, প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র

ED On Jyotisman: পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম দফায় জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়কে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

কলকাতা: রেশন বণ্টন দুর্নীতির (Ration Scam) পাশাপাশি, পুর নিয়োগ দুর্নীতি ( Municipal Recruitment Scam) তদন্তেও সক্রিয় ইডি (ED)। ফের সিজিও কমপ্লেক্সে এলেন আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায় (Jyotisman Chatterjee)।

২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরে ছিলেন জ্যোতিষ্মান

জানা গিয়েছে, প্রথম দফায় জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়কে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরে ছিলেন জ্যোতিষ্মান। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ৫ অক্টোবর সল্টলেকের আবাসনে ওই আইএএসের বাড়িতে তল্লাশি। প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে একের পর এক হেভিওয়েট। সম্প্রতি কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে ED। সিজিও কমপ্লেক্সে সম্প্রতি হাজিরা দিতে বলা হয়েছিল তৃণমূল পুরপ্রধানকে। সকাল থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলে সেই জিজ্ঞাসাবাদ পর্ব। এর আগে ৫ অক্টোবর, পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে একযোগে ১৪টি জায়গায় তল্লাশি চালিয়েছিল ED। কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহার বাড়িতে ১৩ ঘণ্টা ধরে চালানো হয় তল্লাশি। 

পুর নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও হানা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মাইকেল নগরে বাড়িতেও হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়। রাজ্যজুড়ে ১২টি জায়গায় একাধিক পুরসভার চেয়ারম্যান ও পুর আধিকারিকদের বাড়িতেও চলেছিল তল্লাশি। রথীন ঘোষের পাশাপাশি, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতেও তল্লাশি চলেছিল। ওইদিন সকাল ৬টা নাগাদ খাদ্যমন্ত্রীর বাড়িতে হানা দিয়েছিল ED। উল্লেখ্য, মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। 

আরও পড়ুন, শীতের আমেজ ক্রমশ বাড়বে, আজ কী বার্তা হাওয়া অফিসের ?

 পুরসভায় নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্যের ভিত্তিতেই অভিযান

ED-র দাবি, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের অফিস থেকে বাজেয়াপ্ত করা বিভিন্ন নথি খতিয়ে দেখে রথীন ঘোষের নাম বারবার উঠে এসেছে। ২০১৪-২০১৮ পর্যন্ত পুরসভায় নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্যের ভিত্তিতেই এই অভিযান। টাকা কাদের কাছে পৌঁছেছে, কীভাবে পৌঁছেছে, সেই মানি ট্রেল খুঁজে বের করাই ED-র উদ্দেশ্য। ৮০ জন ED অফিসারকে একাধিক দলে ভাগ করে ভোর থেকে চালানো হয়েছিল ম্যারাথন তল্লাশি। 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget