এক্সপ্লোর

Murshidabad: ডোমকল থেকে উদ্ধার অস্ত্র, নানা জেলায় খোঁজ মিলল বোমার

Bomb Recovered: মুর্শিদাবাদের ডোমকল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র, খড়গ্রাম থেকে উদ্ধার বোমা

আশিস বাগচি, ডোমকল, মুর্শিদাবাদ: ডোমকল থেকে উদ্ধার অস্ত্র ও গুলি। গ্রেফতার এক দুষ্কৃতী। পুলিশ সূত্রের খবর, ডোমকলের গড়াইমারি বাজার এলাকায় তল্লাশি চালিয়ে পিণ্টু মণ্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তার থেকে উদ্ধার হয়েছে ১ টি পাইপ গান ও ২ রাউন্ড গুলি। শুধু ডোমকল নয়। মুর্শিদাবাদের খড়গ্রামেও বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। খড়গ্রামে রাস্তার পাশে কালভার্টের নীচ থেকে উদ্ধার হল ব্যাগভর্তি তাজা বোমা।

শুধু মুর্শিদাবাদ নয়, রাজ্যের আরও কিছু জেলায় বোমার হদিশ মিলেছে। মালদার চাঁচলে মজুত বোমা থেকে বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে। বীরভূমের নানুরে ফের উদ্ধার হয়েছে ড্রাম ভর্তি বোমা। চাঁচলে বালতিভর্তি বোমা, নানুরে মজুত বোমা উদ্ধার, খড়গ্রামে কালভার্টের নীচে বোমা, ডোমকলে উদ্ধার গুলি ও অস্ত্র। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই যেন বোমা মিলছে গ্রাম বাংলার নানা কোণা থেকে। কোথাও মাটির নীচে লুকনো থাকছে বোমা, কোথাও খড়ের গাদায় লুকোনো, কোথাও আবার রাস্তার পাশেই ফেলে রাখা হয়েছে বোমা। পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বারুদের আস্ফালন দেখে ঘুম উড়েছে সাধারণ বাসিন্দাদের। একদিনে ৩ জেলায় বোমা উদ্ধারের পাশাপাশি মালদার চাঁচলে মজুত বোমা থেকে বিস্ফোরণের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। স্থানীয় সূত্রে খবর,বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ। চাঁচলের চন্দ্রপাড়া গ্রামে মাঝরাতে আচমকা বিকট আওয়াজ হয়। ধোঁয়ায় ভরে যায় চারপাশ, বাতাসে ছড়িয়ে পড়ে বারুদের গন্ধ। মালদার ওই গ্রামের বাসিন্দা ইসমাতারা বিবি বলেন, 'গ্রামে বোমা ফেটেছে, আমরা আতঙ্কে রয়েছি।'

বিস্ফোরণ স্থলে তল্লাশি চালিয়ে মাটির তলায় বোমার ভাণ্ডারের খোঁজ পায় পুলিশ। বম্ব স্কোয়াডের সাহায্যে উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। কিন্তু কারা, কী উদ্দেশ্যে এত বোমা মজুত করেছিল? সে বিষয়ে তদন্ত শুরু করেছে চাঁচল থানা। অন্যদিকে, বীরভূমে প্রায় রোজই মিলছে বোমার সন্ধান। মল্লারপুর, লাভপুর, দুবরাজপুর, সিউড়ি, নানুর থেকে পরপর বোমা উদ্ধার হয়েছে গত কয়েকদিনে। রবি থেকে শুক্রবার পর্যন্ত বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬০০ বোমা। শুক্রবার, নানুরের তাকড়া গ্রামে তল্লাশি চালিয়ে মনভুল খান নামে এলাকার এক কৃষকের বাড়ির পাশ থেকে ২ ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, 'ভোটের আগে, সন্ত্রাস তৈরি করতে বোমা মজুত করছে তৃণমূল।'

সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, 'পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এর সঙ্গে তৃণমূলের যোগ নেই। বিজেপি বদনাম করার চেষ্টা করছে।'

কোথা থেকে আসছে এত বোমা? কে বা কারা বোমা মজুত করছে? নির্বিঘ্নে মিটবে তো পঞ্চায়েত ভোট? জেলায় জেলায় বোমা উদ্ধারের ঘটনায় এখন সেই আশঙ্কাতেই ভুগছে সাধারণ মানুষ।

আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget