এক্সপ্লোর

Murshidabad: মুর্শিদাবাদে পঞ্চায়েত সদস্যার স্বামী খুনে মূল অভিযুক্তর বাড়ির কাছ থেকে উদ্ধার বোমা

Bombs recovered: মুর্শিদাবাদের সালারে উদ্ধার হল ৬টি তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক বাসিন্দার বাড়ির কাছে ঝোপের মধ্যে থেকে বোমাভর্তি ব্যাগ উদ্ধার হয়। ব্যাগে ছিল ৬টি বোমা।

রাজীব চৌধুরী, সালার: মুর্শিদাবাদের সালারের বহরগ্রাম থেকে উদ্ধার ৬টি তাজা বোমা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক বাসিন্দার বাড়ির কাছে ঝোপের মধ্যে থেকে বোমাভর্তি ব্যাগ উদ্ধার হয়। ব্যাগে ছিল ৬টি বোমা। পরে বম্ব স্কোয়াড গিয়ে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। কারা, কী উদ্দেশ্যে বোমাগুলি ওখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত আনারুল ইসলামের বাড়ি থেকে কিছুটা দুরেই হয়েছে বোমা উদ্ধার। আনারুল ইসলামকে গ্রেফতারের পর ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছে সালার থানা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পরেই কি মজুত রাখা বোমার হদিশ মিলল? তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

গত ৩০ শে অক্টোবর পঞ্চায়েত সদস্যার স্বামী হাবিবুর রহমান ওরফে টগরকে বাবলা গ্রামে  ধারালো অস্ত্রের কোপ ও বোমা মেরে খুন করার অভিযোগ ওঠে আনারুল ইসলামের বিরুদ্ধে। 

কিছুদিন আগেই বহরমপুরের টিকটিকিপাড়ায় বোমা বিস্ফোরণ হয়। বল ভেবে খেলতে গিয়ে জখম হয় তিন বালক। কয়েকজন বালক মাঠে খেলা করছিল। তারা বল ভেবে তুলে নেয় একটি গোলাকার বস্তু। সেটি নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম তিনজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে পাড়ার কয়েক জন বালক একটি মাঠে খেলছিল। সেই সময় মাঠের পাশে খড়ের গাদায় ২-৩টি গোলাকার বস্তু পড়ে থাকতে দেখে তারা। সেগুলিই বল ভেবে হাতে নিয়ে নাড়াচাড়ার সময় বিস্ফোরণ ঘটে। 

এই ঘটনায় শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। শাসক দলকে তীব্র আক্রমণ করে বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অভিযোগ করেন, ‘শাসক দলের গোষ্ঠীকোন্দলে বোমা মজুত করা হয়। তাতেই বিপত্তি ঘটে।’

বিজেপি-র মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি শাখারব সরকার দাবি করেন, ‘তৃণমূলই বোমা মজুত করছে। তা থেকেই বিস্ফোরণ হয়েছে।’

ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি করে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আবু তাহের খান বলেন, ‘ভিত্তিহীন অভিযোগ। পুলিশ তদন্ত করে দেখুক।’

কীভাবে ওই এলাকায় বোমাগুলি এল? তার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ৯ দিনের মধ্যে তৃতীয়বার, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! ৪ দিনের ভারত সফরে আমেরিকার বিদেশসচিব
৯ দিনের মধ্যে তৃতীয়বার, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! ৪ দিনের ভারত সফরে আমেরিকার বিদেশসচিব
CM Suvendu Adhikari: দুরারোগ্য অসুখের ওষুধে ৫০-৮০ শতাংশ ছাড়, বাড়বে প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্রের সংখ্যাও, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুরারোগ্য অসুখের ওষুধে ৫০-৮০ শতাংশ ছাড়, বাড়বে প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্রের সংখ্যাও, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal Health Fund: রাজ্যকে টাকা পাঠাল কেন্দ্র, দুই খাতে মঞ্জুর হল কত, জানালেন শুভেন্দু অধিকারী
রাজ্যকে টাকা পাঠাল কেন্দ্র, দুই খাতে মঞ্জুর হল কত, জানালেন শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya : রাজ্যের অর্থ-ব্যবস্থার হাল ফেরানোর উদ্যোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করলেন শমীক ভট্টাচার্য
রাজ্যের অর্থ-ব্যবস্থার হাল ফেরানোর উদ্যোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করলেন শমীক ভট্টাচার্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget