KMC Election Supreme Court: শেষ পর্যন্ত পুরসভার ভোট কবে হবে? জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে, আজ শুনানি
শেষ পর্যন্ত পুরসভার ভোট কবে হবে? জল্পনা তুঙ্গে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ হয়ে জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে । সর্বোচ্চ আদালতে কলকাতা পুরভোট সংক্রান্ত জোড়া মামলার শুনানি হবে আজ। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে মমতা তৃণমূল কংগ্রেস। আগেই এই মামলার শুনানিতে আপাতত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। 'পুনর্বিন্যাসের ফলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০৯', গত ১১ সেপ্টেম্বর এ নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার। বেআইনিভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে, এই অভিযোগে হাইকোর্টে যান সিপিএমের প্রাক্তন কাউন্সিলর দীপু দাস।
পুরসভার ভোট আপাতত বিশ বাঁও জলে। এবছরে তা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিনতু শেষ অবধি পুরসভার ভোট কবে হবে? তা নিয়ে জোর জল্পনা চলছে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ হয়ে এখন জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সর্বোচ্চ আদালতে কলকাতা পুরভোট সংক্রান্ত জোড়া মামলার শুনানি হবে সোমবার।





















