এক্সপ্লোর

Murshidabad: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে হঠাৎ আগুন, আতঙ্ক এলাকায়

Fire Incident:৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে দাড়িয়ে থাকা গাড়িতে আচমকাই আগুন লেগে যায়।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রঘুনাথগঞ্জের তালাই মোড় সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে হঠাতই আগুন। ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে দাড়িয়ে থাকা গাড়িতে আচমকাই আগুন লেগে যায়। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দুর্ঘটনাগ্রস্ত একটি লরি দীর্ঘ কয়েক বছর ধরে তালাই মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে রাখা ছিল। পুলিশ গাড়িটিকে সেখানে রাখে। মঙ্গলবার দুপুরে হঠাৎ দাঁড়িয়ে থাকা লরিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের দাবি যেখানে গাড়ি দাঁড় করানো ছিল ঠিক তার পাশে ঘাসে আগুন জ্বলছিল, সেখান থেকে আগুন লেগেছে বলে সন্দেহ। কী ভাবে লরিতে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ।

সুতিতেও আগুন:
এদিন দুপুরে সুতিতে (Suti) বিধ্বংসী আগুনে (Fire) পুড়ল প্রায় ১০টি বাড়ি। খবর ছড়াতেই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন (Fire Tender) পৌঁছয়। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দশটি বাড়ি ছারখার হয়ে গিয়েছে। মঙ্গলবার দুপুরে রান্না করার সময় আগুন ছড়িয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সুতির বাহগলপুর এলাকায়। বাড়িতে মজুত করা পাটকাটি থেকে আগুন ছড়িয়ে পড়েছিল লাগোয়া একের পর এক বাড়িতে। আগুনে পুড়ে যায় প্রায় ১০টি বাড়ি। প্রথমে আগুন নেভাতে এগিয়ে এসেছিলেন স্থানীয়রাই। পরে ঘটনাস্থলে পৌছয় দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভরদুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

আরও অগ্নিকাণ্ড:
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ ব্রহ্মপুরের একটি কাঠের গুদামে আগুন লাগে। প্রচুর কাঠ মজুত থাকায় দাউদাউ করে জ্বলে ওঠে গুদাম। আশেপাশে অনেক বাড়ি ও দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় স্থানীয় মানুষ আতঙ্কিত।  তাঁরাই বাড়ি থেকে বালতি করে জল তুলে এনে আগুন নেভানোর চেষ্টা করেন।  কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় মানুষের অভিযোগ, দমকলের ইঞ্জিন পাঠাতে বেশ কিছুটা দেরি হয়। ততক্ষণে দাহ্য কাঠে দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে দমকলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়। আগুন নেভাতে কার্যত হিমশিম খান দমকল কর্মীরা। এলাকায় গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর । তিনি যদি ওবলেন, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনাটাই লক্ষ।  ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন: বাইরে বিডিও, চেম্বারে বসে বৈঠক তৃণমূলের! অভিষেকের সঙ্গে সারলেন ভার্চুয়াল বৈঠক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই পেলেট গা_ন ব্যবহার করতে পারে পুলিশ', যন্তর মন্তরের ঘটনায় সুপ্রিম কোর্ট
'একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই পেলেট গা_ন ব্যবহার করতে পারে পুলিশ', যন্তর মন্তরের ঘটনায় সুপ্রিম কোর্ট
Trinamool: তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে
তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget