এক্সপ্লোর

TMC: বাইরে বিডিও, চেম্বারে বসে বৈঠক তৃণমূলের! অভিষেকের সঙ্গে সারলেন ভার্চুয়াল বৈঠক

Murshidabad TMC: ইদ্রিশ আলির সঙ্গে বিডিও-র চেম্বার থেকেই ভার্চুয়াল বৈঠকে যোগ দেন ১০ তৃণমূল নেতা-কর্মী। ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলির সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মহম্মদও।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বাইরে বিডিও (BDO), চেম্বারে বসে বৈঠক তৃণমূলের (TMC)! মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলা ২ নম্বর ব্লকের বিডিও-র ঘরে তৃণমূলের বৈঠক! বিডিও-র চেম্বারে বসেই অভিষেকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ভগবানগোলা তৃণমূল নেতৃত্ব। ইদ্রিশ আলির সঙ্গে বিডিও-র চেম্বার থেকেই ভার্চুয়াল বৈঠকে যোগ দেন ১০ তৃণমূল নেতা-কর্মী।

ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলির সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মহম্মদও। পার্টি অফিসে ইন্টারনেট স্লো, সেজন্য বিডিও অফিসে বৈঠক, সাফাই ইদ্রিশ আলির। বিডিও অফিসে দলীয় বৈঠক করা ঠিক হয়নি, মন্তব্য তৃণমূল সাংসদ আবু তাহেরের। ভেবেছিলাম প্রশাসনিক বৈঠক করবেন, পরে জানতে পারি দলীয় বৈঠক হয়েছে, দাবি বিডিও-র।                                                                                                                     

সমালোচনার মুখে পড়েও অবস্থানে অনড় রইলেন মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলি। এ প্রসঙ্গে ইদ্রিশ আলি বলেন, 'ফোন, ল্যাপটপে ইন্টারনেট কানেকশন সব জায়গায় থাকে না। আমার তো অন্যান্য ব্যবস্থা নেই। বিডিও অফিসে গেলে এই সংক্রান্ত সমস্যা হবে না, সেটাই ভেবেছিলাম। ঝড়-বৃষ্টি হলে ইন্টারনেট কানেশনে সমস্যা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সব্রত বক্সীদের মতো নেতাদের কথা নয়তো শুনবো কীভাবে? সেই জন্যই আমি ওখানে করেছি।'                                                   

ভগবানগোলা ২এর বিডিও মহম্মদ ওয়াসিফ খান বলেন, 'এটা উচিত হয়নি। ভেবেছিলাম প্রশাসনিক সভা তাই অনুমতি দিয়েছিলাম। পরে জানতে পেরেছি দলীয় অনুষ্ঠান।' প্রশাসনিক দফতরে বসে কীভাবে দলীয় বৈঠকে অংশ নিলেন বিধায়ক? প্রশ্ন তুলে শাসকদলকে বিঁধেছে বিরোধীরা। 

আরও পড়ুন, 'ভূত'কে বিয়ে করেছিলেন, সেই আত্মাই এখন জীবন নরক করেছে, দাবি মহিলার


এর আগে একাধিকবার তৃণমূলের মঞ্চে কখনও বিডিও তো কখনও পুলিশ আধিকারিককে উপস্থিত থাকতে দেখা গেছে। আর এবার বিডিও-র দফতরে বসে দলীয় বৈঠকে অংশ নিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget