এক্সপ্লোর

Murshidabad: অধীরকে কালো পতাকা, হেনস্থার চেষ্টার প্রতিবাদে মুর্শিদাবাদে কংগ্রেসের বিক্ষোভ

গতকালই মুর্শিদাবাদের রানিনগরে, আক্রান্ত কংগ্রেস কর্মীদের বাড়ি যাওয়ার পথে, বিক্ষোভের মুখে পড়েছিলেন অধীর চৌধুরী। তাঁর গাড়ি ঘিরে কালো পতাকা দেখানো হয়।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ:  প্রদেশ কংগ্রেস সভাপতি  অধীর চৌধুরীকে কালো পতাকা ও হেনস্থার চেষ্টার অভিযোগে আজ মুর্শিদাবাদ জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে দলের কর্মীসমর্থকরা। বেলডাঙায় প্রাক্তন কংগ্রেস বিধায়ক শফিউজ্জামানের নেতৃত্বে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। অবরোধ তুলতে যাওয়ায় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের বচসা বাধে। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি পালন করছে কংগ্রেস। গতকাল রানিনগরে অধীর চৌধুরীকে কালো পতাকা দেখানো ও হেনস্থার চেষ্টার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শাসকদল অবশ্য অভিযোগ অস্বীকার করে।

গতকালই মুর্শিদাবাদের রানিনগরে, আক্রান্ত কংগ্রেস কর্মীদের বাড়ি যাওয়ার পথে, বিক্ষোভের মুখে পড়েছিলেন অধীর চৌধুরী। তাঁর গাড়ি ঘিরে কালো পতাকা দেখানো হয়। বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল, অভিযোগ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতির। তাঁর এই অভিযোগ স্বীকার করেনি শাসক দল।

 বৃহস্পতিবার সকালে, রানিনগরে ৩ কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা হয়।ভাঙচুর করা হয় ঘরবাড়ি। চলে লুঠপাট। অভিযোগ, স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বেই হামলা চলে।  শুক্রবার সকালে আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করতে যান অধীর চৌধুরী।সেই সময়ই তাঁর গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। বিক্ষোভের মুখ পড়ে প্রদেশ কংগ্রেস সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ধরনের পরিস্থিতি যাতে না ঘটে তার আবেদন জানান। তিনি বলেছেন,  আপনি সকলের মুখ্যমন্ত্রী। সন্ত্রাসের রাজনীতি বন্ধ হোক। তৃণমূল ক্ষমতায় আসার পর সন্ত্রাস করছে। আমি মনে করি, এতে বাংলার ভাবমূর্তি কলঙ্কিত হচ্ছে। শ’য়ে শ’য়ে তৃণমূলের লোকেরা কালো পতাকা দেখাচ্ছে। আমি কী মারামারি করতে এসেছি? আক্রান্ত মানুষের ফোন পেয়ে বিবেকের তাড়নায় এসেছি।যদিও তাঁর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ব্লক সভাপতি শাহ আলম সরকার ।  তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, যাঁরা অভিযোগ করছে, তারাই তো দুষ্কৃতী। এরাই তো আমার গাড়ির ওপর বোমা ফেলে। সাজানো ঘটনা। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়ন করা হয় পুলিশ বাহিনী।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : রামনবমীতে অশান্তির মামলায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী
রামনবমীতে অশান্তির মামলায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী
হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, বিধায়ককে তলব, মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম'-এর পরই এবার...
হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, বিধায়ককে তলব, মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম'-এর পরই এবার...
Aparupa Poddar Husband Arrest : NIA-র হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী
NIA-র হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী
Calcutta High Court: হাইকোর্টে ধাক্কা 'কালীঘাট-তৃণমূল'-এর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ফ্রিজ' নিয়ে হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে?
হাইকোর্টে ধাক্কা 'কালীঘাট-তৃণমূল'-এর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ফ্রিজ' নিয়ে হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে?

ভিডিও

Haldia Fire : হলদিয়া পেট্রোকেমিক্যালস্-এর ন্যাপথার পাইপলাইনে বিধ্বংসী আগুন!
Sange Suman পর্ব ১(২৯.০৬.২৬): উস্কানিমূলক বক্তৃতার জেরে বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সরকারি বেসরকারি যাই ভাঙুক, এক ইঞ্চি এগোতে দেব না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
SBI Protest | LCPC ও CCPC-ও কলকাতা থেকে সরানোর চক্রান্ত, প্রতিবাদ ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের
Sange Suman পর্ব ২(২৯.০৬.২৬): গুন্ডাদমন বিল এনে বিধানসভায় তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
Manuel Neuer Retirement: বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Virat Kohli: '১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
'১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
Embed widget