এক্সপ্লোর

ঠেলাঠেলি, ধস্তাধস্তি! আধার কার্ড সংশোধনে বিশৃঙ্খলা বহরমপুর পোস্ট অফিসে

ভিড় নিয়ন্ত্রণ করতে মাইকে ঘোষণা করেন বহরমপুর থানার আইসি। 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: আধার কার্ডে সংশোধন করা নিয়ে, চূড়ান্ত বিশৃঙ্খলা বহরমপুর পোস্ট অফিসে। পরিস্থিতি সামাল দিল বিশাল পুলিশবাহিনী। সব পোস্ট অফিসেই আধার কার্ডের সংশোধন করা হচ্ছে। না জানার কারণেই এক জায়গায় সবাই ভিড় করেছেন বলে দাবি করলেন পোস্ট মাস্টার।

লাইনে তিল ধরানোর জায়গা নেই। তার মধ্যেই ঠেলাঠেলি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আধার কার্ড সংশোধন করাতে চরম বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের বহরমপুর পোস্ট অফিসে। গ্রাহকদের অনেকের দাবি, আধার কার্ড সংশোধনের কাজ হবে জানতে পেরেই মঙ্গলবার সন্ধে থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন তাঁরা। বুধবার সকালে পোস্ট অফিস থেকে সেই লাইন চলে যায় প্রায় ২০০ মিটার। 

টেক্সটাইল মোড় ছাড়িয়ে লাইন পৌঁছে যায় গির্জার মোড় পর্যন্ত। সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই ছিল না কোথাও। অনেকের মুখেই ছিল না মাস্ক। পোস্ট অফিস খোলার পর শুরু হয় কুপন বিলি। তারপরই লেগে যায় হুড়োহুড়ি, ঠেলাঠেলি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে। লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় তাদের। ভিড় নিয়ন্ত্রণ করতে মাইকে ঘোষণা করেন বহরমপুর থানার আইসি। 

বহরমপুর পোস্টঅফিসের পোস্টমাস্টার চন্দনকুমার পাল জানিয়েছেন, জেলার সমস্ত পোস্ট অফিসে আধারের কাজ হচ্ছে, না জেনেই সবাই চলে এসেছেন। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

সম্প্রতি জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাটে ভ্যাকসিনের (Vaccine) লাইনে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিক শোকজ করা হয়। ঘটনাস্থলে যান অতিরিক্ত জেলাশাসক বিবেক বাসমে ও পুলিশ সুপার দেবর্ষি দত্ত। পুলিশের দাবি, তদন্তে জানা যায়, ৫০০ জনের টিকাকরণের কথা স্বাস্থ্য দফতরের তরফে স্কুল কর্তৃপক্ষকে আগে থেকে জানানো হয়নি। সেই কারণেই গেট খুলতে দেরি হয়। গেট খোলার পর হুড়োহুড়িতে পদপিষ্ট হন ১৯ জন।

 এই ঘটনায় বানারহাটের বিডিও প্রহ্লাদ বিশ্বাস ও ধূপগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ ঘোষকে শোকজ করেন জেলাশাসক। এনিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। রাজ্য প্রশাসনের গাফিলতিতেই এই ঘটনা বলে দাবি করেন বিজেপি সাংসদ। গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার আশ্বাস দেয় তৃণমূল নেতৃত্ব। 

ভ্যাকসিন নিতে গিয়ে দৌড়। আর দৌড়াতে গিয়ে কারও ফাটল মাথা, কেউ পড়ে গিয়ে অজ্ঞান হলেন, কারোর আবার চোট লাগল। ভ্যাকসিন সেন্টারে চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি প্রকাশ্যে আসে জলপাইগুড়িতে। আর এই ভ্যাকসিন নিতে গিয়েই ১৯ জন পদপিষ্ট হন। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় আহতদের। সাতজনের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই রাতে তাঁদের স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি জেলা সুপার স্পেশালিটি  হাসপাতালে।

আরও পড়ুন: আশ্বাসই সার, শিলিগুড়িতে চালু হয়নি মোবাইল ভ্যাকসিন পরিষেবা, দুর্ভোগ অব্যাহত

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget