এক্সপ্লোর

আশ্বাসই সার, শিলিগুড়িতে চালু হয়নি মোবাইল ভ্যাকসিন পরিষেবা, দুর্ভোগ অব্যাহত

বাড়ির অসুস্থ ও বয়স্কদের জন্য চালু হবে মোবাইল ভ্যাকসিন পরিষেবা। গত ২৮ অগাস্ট শিলিগুড়িতে গিয়ে এই ঘোষণা করেছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

সনৎ ঝা, দার্জিলিং: মন্ত্রীর ঘোষণার তিন সপ্তাহ পরও, শিলিগুড়িতে চালু হয়নি মোবাইল ভ্যাকসিন পরিষেবা। ফলে অনেক বয়স্ক ও অসুস্থ মানুষ ভ্যাকসিন দিতে পারছেন না বলে অভিযোগ। তুঙ্গে রাজনৈতিক তরজা।

বাড়ির অসুস্থ ও বয়স্কদের জন্য চালু হবে মোবাইল ভ্যাকসিন পরিষেবা। গত ২৮ অগাস্ট শিলিগুড়িতে গিয়ে এই ঘোষণা করেছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আশ্বাস দিয়েছিলেন এক সপ্তাহের মধ্যেই চালু হবে পরিষেবা। কিন্তু মন্ত্রীর ঘোষণার পর তিন সপ্তাহ পরেও শিলিগুড়িতে চালু হয়নি মোবাইল ভ্যাকসিন পরিষেবা। ফলে ভ্যাকসিন ক্যাম্পগুলিতে সেই চেনা ভিড়। 

ভ্যাকসিন নিতে আসা অনেকেরই অভিযোগ, মোবাইল ক্যাম্প চালু না হওয়ায় ভ্যাকসিন নিতে পারছেন না বাড়ির অসুস্থ মানুষ ও বয়স্করা। যাঁরা ভ্যাকসিন নিতে ক্যাম্পে আসছেন, তাঁরাও দিনে দিনে ভ্যাকসিন পাচ্ছেন না। প্রথমে টোকেন নিতে হচ্ছে। তারপর অন্যদিন যেতে হচ্ছে ভ্যাকসিন নিতে। 

কিন্তু মন্ত্রীর ঘোষণার এতদিন পরও, মোবাইল ভ্যাকসিন পরিষেবা চালু না হয় শুরু হয়ে গেছে রাজনীতির কাদা ছোড়াছুড়ি। শিলিগুড়ি পুরসভার সিপিএম নেতা ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের কথায়, মুখ্যমন্ত্রী আসবেন বলে এভাবেই লক্ষ লক্ষ টাকা খরচ করে আসলে চমক তৈরী করা হয়। এর ফলে মানুষকে প্রতারিত করা হয়।

শিলিগুড়ি পুরসভা তৃণমূল নেতা ও প্রশাসক গৌতম দেব বলেছেন, মোবাইল ভ্যাকসিন ক্যাম্প চালু হবে। কবে হবে জানা নেই। কবে মোবাইল ভ্যাকসিন পরিষেবা চালু হবে? কবে অসুস্থ ও বয়স্করা, বাড়ির কাছেই ভ্যাকসিন পাবেন? তারই অপেক্ষায় শিলিগুড়িবাসী। 

উল্লেখ্য, রানাঘাট পৌরসভা এলাকায় কাল থেকেই শুরু হয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে ভ্যাকসিন (Corona Vaccine) দেওয়ার কাজ। আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ' ভ্যাকসিন দিচ্ছে কেন্দ্র অথচ ক্রেডিট নিচ্ছে রাজ্য সরকার ', কটাক্ষ গেরুয়া শিবিরের। 

সম্প্রতি রানাঘাট (ranaghat)পৌরসভা এলাকায় মেগা ভ্যাকসিন কর্মসূচি সম্পন্ন হয়েছে। এর পর নতুন করে সোমবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর থেকে রানাঘাট পৌরসভা এলাকার কুড়িটি ওয়ার্ডে চালু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি। চলবে ২৩ তারিখ পর্যন্ত। চারটি টোটো গাড়িতে ফ্লেক্স দিয়ে সাজিয়ে ' বাড়িতে ভ্যাকসিন ' নাম দিয়ে পৌরসভার একজন স্বাস্থ্যকর্মী ও একজন নাম নথিভুক্ত করার পৌরকর্মীকে নিয়ে টোটো গাড়ি রানাঘাট পৌরসভার কুড়িটি ওয়ার্ডে ঘুরছে। এরপর মুমূর্ষু ও শয্যাশায়ী নাগরিকদের জন্য পৌঁছে যাচ্ছেন। তাঁদের সহযোগিতা করছেন সেই সমস্ত ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলররা। 

আরও পড়ুন: ঠেলাঠেলি, ধস্তাধস্তি! আধার কার্ড সংশোধনে বিশৃঙ্খলা বহরমপুর পোস্ট অফিসে

সেরা শিরোনাম

Supreme Court: 'কালীঘাট তৃণমূল'-এর আবেদন ফেরাল সুপ্রিম কোর্ট
Supreme Court: 'কালীঘাট তৃণমূল'-এর আবেদন ফেরাল সুপ্রিম কোর্ট
Annapurna Yojana: 'বয়স যাদের ৬০-এর মধ্যে...', অন্নপূর্না যোজনা নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়তি সুবিধা কাদের ?
Annapurna Yojana: 'বয়স যাদের ৬০-এর মধ্যে...', অন্নপূর্না যোজনা নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়তি সুবিধা কাদের ?
Non Veg in Durga Puja: 'নবমীর দিন বাঙালি পাঁঠার মাংস খায়.. সেটাই খাবে! আমন্ত্রণ করলে, আমিও খেতে যাব', আমিষ খাওয়া নিয়ে বিতর্কে শমীকের সাফ মন্তব্য
'নবমীর দিন বাঙালি পাঁঠার মাংস খায়.. সেটাই খাবে! আমন্ত্রণ করলে, আমিও খেতে যাব', আমিষ খাওয়া নিয়ে বিতর্কে শমীকের সাফ মন্তব্য
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে

ভিডিও

CM Suvendu Adhikari: ডেঙ্গি প্রতিরোধে কী কী কাজ? খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী| Dengue | ABP Ananda
Delhi Building Collapse: দিল্লির মোতিবাগ এলাকায় ভেঙে পড়ল বহুতল। ধ্বংসসতূপ থেকে একের পর এক দেহ উদ্ধার
TMC ED Raid: পার্ক সার্কাসের ১২ নম্বর দরগা রোডে নাদিমুলের বাড়ি ও খবরের কাগজের অফিসে তল্লাশি
BJP Government : 'গ্রেট ক্যালাকাটা কিলিং-য়ের যে ইতিহাসকে লুকিয়ে রাখা হয়েছিল', বললেন শমীক
Sukanta Majumdar : 'যার জেতার ক্ষমতা আছে পার্টি তাকেই টিকিট দেবে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget