এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

Murshidabad Murder: বিবাদ মেটাতে আলোচনায় ডেকে প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ

Murder: মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙায় (Beldanga), বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বিবাদ মেটাতে আলোচনায় ডেকে প্রতিবেশীকে (Neighbour কুপিয়ে খুনের অভিযোগ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙার (Beldanga) সাহাপুর গ্রামে (Sahapur Village)। পুলিশ সূত্রে খবর, মৃত জালালউদ্দিন শেখ ও অভিযুক্ত সইদুল শেখের বাড়ি বহরমপুরের (Baharampur) শিমুলিয়া নওপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বাড়ির কাছেই একটি জমি নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ চলছিল। অভিযোগ, গতকাল সন্ধেয় মীমাংসা-আলোচনার নাম করে ডেকে নিয়ে গিয়ে জালালউদ্দিনকে কুপিয়ে খুন করে সইদুল। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

প্রতিবেশী, বিপদে-আপদে যাঁর এগিয়ে আসার কথা, তাঁর বিরুদ্ধেই উঠল খুনের অভিযোগ। মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙায় (Beldanga), বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। মৃতের নাম জালালউদ্দিন শেখ বাড়ি বহরমপুরের (Baharampur) শিমুলিয়ায় । স্থানীয় সূত্রে খবর, একটি জমি নিয়ে, প্রতিবেশী সইদুল শেখের সঙ্গে জালালউদ্দিন শেখের দীর্ঘদিনের বিবাদ ছিল। 

মৃতের পরিবারের দাবি, রবিবার সন্ধেবেলা, আলোচনার মাধ্যমে মিটমাটের কথা বলে, জালালউদ্দিনকে ডেকে নিয়ে যান প্রতিবেশী । দু’জনে একই মোটরবাইকে রওনা দেন। বাইক চালাচ্ছিলেন জালালউদ্দিন। অভিযোগ, মাঝরাস্তায় গাড়ি থামিয়ে, তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকে প্রতিবেশী । ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আক্রান্ত। এরপর, স্থানীয়রা তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের মেয়ে সেলিনা বিবি বলছেন, বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । তারপর শুনি... খবর আসে। নিহতের আরেক আত্মীয় আব্বাস শেখের কথায়, গাড়ি দাঁড় করিয়ে কুপিয়ে খুন করেছে । জমির ঝামেলার কথা বলেছে। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত প্রতিবেশী সইদুল শেখ । তাঁর বাড়ি গিয়ে দেখা গেল, তালাবন্ধ। এই ঘটনায় বেলডাঙা থানায় খুনের মামলা রুজু হয়েছে । 

আরও পড়ুন: Haridebpur Death : ফের হরিদেবপুর, এবার কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ; বাড়ি থেকে উদ্ধার নিথর দেহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'আমরা সিপিএমের পার্টি অফিস দখল করিনি, ভোটে জেতার পরই বিজেপি অত্যাচার শুরু করেছে', হারের পর মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
'আমরা সিপিএমের পার্টি অফিস দখল করিনি, ভোটে জেতার পরই বিজেপি অত্যাচার শুরু করেছে', হারের পর মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
WB News Live Updates: ''আমি এখন মুক্ত বিহঙ্গ! ১৫ বছরে একটা পয়সা নিইনি
''আমি এখন মুক্ত বিহঙ্গ! ১৫ বছরে একটা পয়সা নিইনি", সাংবাদিক বৈঠক থেকে আর কী কী জানালেন
South 24 Paraganas Election Result 2026 : ২০২৬ বিধানসভা নির্বাচন : দক্ষিণ ২৪ পরগনায় কোন আসনে কার বাজিমাত ?
২০২৬ বিধানসভা নির্বাচন : দক্ষিণ ২৪ পরগনায় কোন আসনে কার বাজিমাত ?
Samik Bhattacharya: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা... 'ওসব থাকবে না', স্পষ্ট জানিয়ে দিলেন শমীক ভট্টাচার্য!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা... 'ওসব থাকবে না', স্পষ্ট জানিয়ে দিলেন শমীক ভট্টাচার্য!

ভিডিও

Banglar Bidhan | ৯ জেলায় কার্যত নিশ্চিহ্ন তৃণমূল, হারলেন একডজনেরও বেশি মন্ত্রী
Banglar Bidhan | ভোট থেকে গণনা, ম্যান অফ দ্য ম্যাচ কমিশন, জনতার রায়ে 'ভ্যানিশ' হল তৃণমূলই
Banglar Bidhan | পদ্মাসনে বাংলা | মানুষের জমা ক্ষোভের ধাক্কায় ছারখার তৃণমূল। 'ভ্যানিশ' তৃণমূল
West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget