এক্সপ্লোর

Berhampore News: অপহরণের পর ৫ লক্ষ মুক্তিপণ দাবি, যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার বহরমপুরে

Murshidabad News: পুলিশে খবর দেওয়াতেই খুন, দাবি পরিবারের।

রাজীব চৌধুরী, বহরমপুর: ফের অপহরণ করে খুনের অভিযোগ। বাগুইআটি, ইলামবাজারের পর এ বার বহরমপুর (Berhampore News)। বুধবার সন্ধেয় এক যুবককে অপহরণ (Kidnapping) করে পরিবারের কাছ থেকে ৫ লক্ষ টাকা মুক্তিপণ  (Ransom)চাওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে বহরমপুর বাইপাসের ধার থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় (Dead Body Found)। পুলিশের অনুমান, যুবককে খুন করে, তার পরই মুক্তিপণ চায় দুষ্কৃতীরা। পরিবারের সন্দেহ, পুলিশে খবর দিয়েছিলেন বলেি তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। 

বহরমপুরে যুবককে অপহরণ করে খুনের অভিযোগ

নিহত যুবকের নাম বাপ্পা মণ্ডল। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার সন্ধেয় ফোন করে বাপ্পাকে বাড়ির বাইরে ডাকে কেউ বা কারা। সন্ধে সওয়া ৭টা নাগাদ সেই মতো বেরোন বাপ্পা। তার পর সাড়ে ১০টা নাগাদ মুক্তিপণ চেয়ে ফোন আসে বাড়িতে। পুলিশেক খবর দিতে বারণ করেছিল অপহরণকারীরা। কিন্তু পুলিশ-এবং প্রশাসনকে জানান তাঁরা বিষয়টি। তাতেই বাপ্পাকে নৃশংস ভাবে খুন করা হয় বলে অভিযোগ তাঁর পরিবারের সদস্যদের।

পরিবারের এক সদস্য এবিপি আনন্দকে জানান, অপহরণের তিন-সাড়ে তিন ঘণ্টা পর ফোন আসে। ৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। সেই মতো বাপ্পার বাবা টাকা নিয়ে বাড়ি তেকে বেলডাঙার উদ্দেশে রওনা দেন। কিন্তু মাঝপথে অপহরণকারীরা বুঝতে পারে যে, সাদা পোশাকে থাকা পুলিশের গাড়িও পিছনে রয়েছে। তাতেই যোগাযোগ বন্ধ করে দেয় তারা। পরে সকালে বাপ্পার দেহ উদ্ধার হয় ক্ষতবিক্ষত অবস্থায়।

আরও পড়ুন: SSC: একাদশ-দ্বাদশে এবার প্রিয়ঙ্কা সাউকে চাকরির নির্দেশ, ২৮ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র দিতে হবে

নিহতের পরিবার জানিয়েছে, পুলিশকে কেন খবর দেওয়া হয়েছে, ফোনে জানতে চায় অপহরণকারীরা। তার পর নানা ভাবে হুমকি দিতে থাকে। টাকা না পেলে বাপ্পাকে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। এর পর রাত ১২টা নাগাদ ফোন বন্ধ করে দেয় অপহরণকারীরা। আর যোগাযোগ করেনি। তার পরই এ দিন সকালে বাপ্পার দেহ মেলে।মুর্শিদাবাদ হাসপাতালের মর্গে রয়েছে বাপ্পার দেহ। সেখানে ময়নাতদন্ত চলছে তাঁর।

সিসিটিভি ফুটেজে যুবককে বাইকে চেপে বেরিয়ে যেতে দেখা গিয়েছে

বৃহস্পতিবার সকালে এলাকার মোড়ের মাথায় বসানো সিসিটিভই ফুটেজও খতিয়ে দেখা হয়। তাতে বুধবার ৭টা বেজে ১৭ মিনিটে বুলেট মোটর সাইকেলে বসিয়ে বাপ্পাকে নিয়ে যেতে দেখা যায়। ৭টা ২৫ নাগাদ আরও একটি মোটর সাইকেল পাড়ায় ঢোকে বলে ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। তার পর সাড়ে ১০টা নাগাদ মুক্তিপণ চেয়ে ফোন আসে বাপ্পার বাড়িতে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget