এক্সপ্লোর

Murshidabad: গতির বলি তরুণ, মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু

Kandi Update: গুরুতর জখম হয়েছেন আরও একজন মোটরবাইক আরোহী।

রাজীব চৌধুরী, কান্দি, মুর্শিদাবাদ: ফের বেপরোয়া গতির বলি তরুন প্রাণ। মুর্শিদাবাদে (Murshidabad) মর্মান্তিক মোটরবাইক দুর্ঘটনায় (Motorbike Accident) প্রাণ গেল এক যুবকের। গুরুতর জখম হয়েছেন এক মোটরবাইক আরোহী। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার কান্দি (Kandi) থানার মহলন্দী ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা।  

কীভাবে দুর্ঘটনা:
দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পুলিশের তরফে জানা গিয়েছে, মৃতের নাম সাইবুল আলম, বয়স ২১ বছর। ওই মৃত যুবকের বাড়ি মহলন্দী চাঁদপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গাতলা থেকে মোটরবাইক নিয়ে মহলন্দীর বাড়িতে ফিরছিল সাইবুল। সেই সময় তাঁর উল্টো দিক থেকে আর একটি মোটরবাইক চলে আসে। দুটিরই গতি অনেকটাই বেশি ছিল বলে মনে করা হচ্ছে। সেই কারণেই  শেষ পর্যন্ত গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মুখোমুখি ধাক্কা মারে দুটি মোটরবাইক। এই সংঘর্ষের কারণে দুই মোটর বাইকের আরোহীই গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরে উদ্ধারে হাত লাগান স্থানীয়রাই। তাঁরাই দুই যুবককে উদ্ধার করে গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে সাইবুল আলমের মৃত্যু হয় বলে সূত্রের খবর। আর এক জখম যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মোটরবাইক চালকরা হেলমেট (Helmet) পরে ছিলেন কিনা জানা যায়নি।

সারা রাজ্যেই বিভিন্ন সময় মোটরবাইক দুর্ঘটনার খবর মেলে। অনেকসময়েই তার পিছনে মূল কারণ থাকে অতিরিক্ত গতি এবং হেলমেট না পরা। সম্প্রতি ট্রাফিক আইন লঙ্ঘন রুখতে কড়া মোটর নিয়ন্ত্রণ আইন চালু করা হয়েছে। জরিমানার অঙ্কও অনেকটা বাড়ানো হয়েছে। তবুও এমন দুর্ঘটনা ঠেকানো যাচ্ছে না। রাতের রাস্তায় অতিরিক্ত গতিতে মোটরবাইক চালাতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার বলি হচ্ছে তরুণ প্রাণ।

আরও পড়ুন: বাড়ছে কোভিড, অশোকনগরে চালু ১০ শয্যার কোভিড ওয়ার্ড 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget