এক্সপ্লোর

Murshidabad News: ছন্দে ফেরার মরিয়া চেষ্টা, অশান্ত ধুলিয়ানেই পড়ুয়াদের মানবতার পাঠ পড়ালেন শিক্ষকরা

Murshidabad Chaos: গত কয়েক দিনে ঝড় বয়ে গেছে মুর্শিদাবাদের ধুলিয়ানে। ওয়াকফ বিরোধিতার নামে সেখানে জ্বলেছে হিংসার আগুন।

আবির দত্ত, কলকাতা: দীর্ঘ হিংসা, দীর্ঘ অশান্তির পর ধীরে ধীরে ছন্দে ফেরার মরিয়া চেষ্টায় মুর্শিদাবাদের ধুলিয়ান (Murshidabad Chaos)। দীর্ঘ বিরতির পর, বৃহস্পতিবার, ধুলিয়ানের ঘনশ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ে মানবতার পাঠ পড়ালেন শিক্ষকেরা। পড়ুয়া মনে কোনওভাবে হিংসার আঁচ পৌঁছতে দেবেন না বলে বদ্ধপরিকর সফিকুল-অপূর্ব স্যারেরা।

গত কয়েক দিনে ঝড় বয়ে গেছে মুর্শিদাবাদের ধুলিয়ানে। ওয়াকফ বিরোধিতার নামে সেখানে জ্বলেছে হিংসার আগুন। এই ধুলিয়ানেরই জাফরাবাদে কুপিয়ে থেঁতলে খুন করা হয়েছিল বাবা-ছেলেকে। হিংসার সেসব ছবি চাক্ষুষ করেছিলেন স্কুলের শিক্ষকেরাও। হিংসায় অশান্ত মুর্শিদাবাদের সকুলে বৃহস্পতিবার সেই মানবতার পাঠই পড়ালেন শিক্ষকরা। ঘনশ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহম্মদ ফারুক হোসেন বলেন, "বাচ্চারা সমাজ গঠনের একটা প্রথম অঙ্গ। এদের মধ্যে যদি ওই ভয়টা কাটিয়ে আবার শিক্ষাঙ্গন আনতে পারে, তাহলে কী হবে? তাহলে, আবার যাতে আমরা সেই বার্তাটা যাতে গোটা সমাজে ছড়িয়ে পড়তে পারে, যে 'আরে বাচ্চারা যদি আসতে পারে, তাহলে আমাদের চলেফেরা করতে অসুবিধাটা কি?' এই যে বার্তাটা, এই বার্তাটা সবার কাছে আমরা দিতে চাইছি। যে লুঠ শপিং মলে তাণ্ডব হচ্ছিল, তার পাশেই আমার বাড়ি। অমর ভগত, আমার কাকু সমতুল্য, তাঁর যে কান্না আমি যে অনুভূত করছিলাম, আমার ভিতরেও কান্না আসছিল। আমি মনে মনে ভাবছিলাম যে মনে হয় আমরা আর বাঁচব না।''

তবে স্কুলের কচিকাঁচাদের মনকে সেই হিংসার প্রভাব থেকে যতটা মুক্ত রাখা যায়, আপ্রাণ সেই চেষ্টা করছেন শিক্ষকরা। শিক্ষক অপূর্বকুমার সরকার বলেন, "আমরা ভীষণ আতঙ্কের মধ্যে ছিলাম ১১ তারিখ। বেলা ২টোর সময়, আমরা এই স্কুলেই ছিলাম। সবার সঙ্গে ফোনাফুনি হচ্ছে যে ধুলিয়ানে একটা বিশাল ব়ড় ধরনের ঘটনা ঘটেছে।'' প্রধান শিক্ষক সফিকুল আলম বলেন, "আমাদের বিদ্যালয়ের তরফ থেকে সমস্ত শিক্ষক-শিক্ষকেরা অভিভাবকদের কাছে গিয়ে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে পরিবেশ এখন স্বাভাবিক আছে, বাচ্চাদের পড়াশোনার ব্যাপার আছে। আপনারা বাচ্চাদের নিয়মিত স্কুলে পাঠান।''

এদিকে মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে ঘরছাড়াদের ত্রাণ দিতে গিয়ে বাধার মুখে পড়ল বিশ্ব হিন্দু পরিষদ ও ভারত সেবাশ্রম সঙ্ঘ। ত্রাণ না দিয়েই ফিরতে হয় সাধু-সন্তদের। ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে গেলে বাধার মুখে পড়তে হয় বঙ্গীয় হিনদু সেনার প্রতিষ্ঠাতা অম্বিকানন্দ মহারাজকেও। প্রায় আড়াই ঘণ্টা টানাপোড়েনের পর ভিতরে ঢোকার অনুমতি দেয় পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Suvendu Adhikari on Money Recovery: '১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
'১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget