এক্সপ্লোর

Murshidabad News: রক্ত-ঘামের বিনিময়ে পরিশ্রমের টাকা যে নিয়েছে, তার কাছে থেকে বুঝে নেবেন, জঙ্গিপুরে প্রচার তৃণমূলের

Cut Money: বোর্ড গঠনের আগে আবাস যোজনায় কাটমানির বিরুদ্ধে প্রচার নিয়ে সরগরম মুর্শিদাবাদের জঙ্গিপুর। রীতিমতো প্রচার করে তৃণমূল জানায় কাউকে কাটমানি দিলে, তার থেকে আদায় করে নিতে হবে।

রাজীব চৌধুরী, জঙ্গিপুর: ভোটের (Municipal Election) আগে তৃণমূল (TMC) পরিচালিত মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুর পুরসভার (Jangipur Municipality) বিরুদ্ধে আবাস যোজনা নিয়ে একাধিক কাটমানির অভিযোগ ওঠে। পুরভোটের ফল ঘোষণার পর ফের জঙ্গিপুরে ফিরল কাটমানির প্রসঙ্গ। ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পক্ষ থেকে রীতিমতো প্রচার করে নির্দেশ দেওয়া হল, যাঁরা টাকা দিয়েছেন তাঁরা যেন নিজেরাই তা বুঝে নেন। এমনকী, আবাস যোজনার পুরনো তালিকা বাদ দিয়ে নতুন তালিকা তৈরির কথাও বলা হয়। 

আগে দলবদলের মাধ্যমে বোর্ড গঠন করলেও, এবার পুরভোটে জিতে জঙ্গিপুর পুরসভা দখল করেছে তৃণমূল। জয়ের পর স্বচ্ছভাবে দুর্নীতিমুক্ত পুরসভার ডাক দিয়েছে শাসক দল।

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যাঁরা বাড়ি পাওয়ার উদ্দেশে প্রচুর টাকা কাটমানি দিয়েছেন, আপনার রক্ত-ঘামের বিনিময়ে পরিশ্রমের টাকা যে নিয়েছে, তার কাছে থেকে বুঝে নেবেন। তৃণমূলের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত হল।’

কাটমানি ফেরতের জন্য তৃণমূলের প্রচারের পরেই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর রবিউল ইসলামের বাড়িতে টাকা চাইতে যান কয়েকজন স্থানীয় বাসিন্দা। পরিবারের অভিযোগ, বিক্ষোভের জেরে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন কাউন্সিলর।

জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন বলেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ইচ্ছে পৌরসভা ও পঞ্চায়েতে স্বচ্ছ ভাবে মানুষ পরিষেবা পাবে। আমরা দুর্নীতিগ্রস্ত লোকদের অবশ্যই দমন করব, কারণ আমরা দুর্নীতি বরদাস্ত করিনি। করব না।’

যদিও কাটমানি প্রশ্নে তৃণমূলের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে পাল্টা কটাক্ষ করেছে সিপিএম। মুর্শিদাবাদের সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সোমনাথ সিংহ রায় বলেছেন, ‘বিগত পৌরবোর্ডের বিরুদ্ধে কাটমানির প্রশ্নে বারবার অভিযোগ তুলেছি। তখন রাজ্য বা তৃণমূল কংগ্রেস কিছু করেনি। এখন নির্বাচন পরবর্তী সময়ে এই সদিচ্ছা যদি তৃণমূল কংগ্রেসের থাকে তাহলে মনে হয় ২১টি ওয়ার্ডেই মাইকে প্রচার করা উচিত।’

সব মিলিয়ে ভোট মিটতে না মিটতেই জঙ্গিপুরে ফের সামনে চলে এল কাটমানি প্রসঙ্গ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget