এক্সপ্লোর

Crime News: নিখোঁজ হওয়ার ৩ দিন পর নদী থেকে মিলল দেহ! বাংলায় নার্সের রহস্যমৃত্যু ঘিরে উঠছে বহু প্রশ্ন

Murshidabad News: অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বহরমপুর থানা।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: নিখোঁজ হওয়ার ৩ দিনের মাথায় ভাগীরথী নদী থেকে উদ্ধার হল বহরমপুরের বাসিন্দা এক নার্সের পচাগলা দেহ। বুধবার নার্সিং হোম থেকে ফেরার পথে মেয়ে নিখোঁজ হয়ে যায় বলে দাবি করেছে মৃতার পরিবার। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বহরমপুর থানা।

আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন ঘিরে উত্তাল রাজ্য। এই পরিস্থিতি এবার মুর্শিদাবাদের বহরমপুরে এক নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উঠে গেল একাধিক প্রশ্ন। মৃত বছর ছাব্বিশের সুচিত্রা মণ্ডল বহরমপুরের একটি নার্সিংহোমে কাজ করতেন। থাকতেন বহরমপুর শহরের একটি মেসে। তাঁর পরিবার জানিয়েছে, বুধবার রাত ৮টা নাগাদ নার্সিং হোম থেকে ডিউটি সেরে মেসে ফেরার পথে মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন সুচিত্রা। কিন্তু রাত দশটা থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে দাবি পরিবারের। সেদিন রাতে মেসেও ফেরেননি তিনি। 

এই অবস্থায় মেয়ের খোঁজে পুলিশের দ্বারস্থ হন মা। বহরমপুর থানা সূত্রে খবর, তদন্তে নেমে বহরমপুরের ভাগীরথী সেতুতে একজোড়া জুতোর খোঁজ পায় পুলিশ। এরইমধ্যে পুলিশ সূত্রে দাবি, এক ব্যক্তি থানায় ফোন করে এক যুবতীর ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার কথা জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার সিসি ক্যামেরার ফুটেজেও এক যুবতীকে ওই সেতুতে উঠতে দেখে। এরপর শনিবার রাতে ভাগীরথী নদী থেকে উদ্ধার হয় যুবতীর পচাগলা মৃতদেহ।

বহরমপুরে গ্লেনউড হেলথ কেয়ার নার্সিং হোমে কর্মরত ছিলেন ওই নার্স। ওই নার্সিং হোমের ম্যানেজার শ্যাম অধিকারী বলেন, '৪ তারিখে ডিউটিতে এসেছিল। নার্সিং হোমের তরফে যে সিসিটিভি ফুটেজ দেওয়ার সব দিয়েছি...জানি না কেন ঘটল।'

কীভাবে মারা গেলেন ওই নার্স? পরিবার এই বিষয়ে কিছুই জানে না বলে দাবি করছে। সিসিটিভি ক্যামেরায় যাঁকে দেখা গেছে, তিনিই কি সুচিত্রা? ওই নার্সই কি ঝাঁপ দিয়েছিলেন ব্রিজ থেকে? পুলিশকে ফোন করে ঝাঁপ দেওয়ার কথা বলল কে? সুচিত্রা মণ্ডল কি আত্মঘাতী হলেন? নাকি কোনও দুর্ঘটনা ঘটল? নার্সের মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ নেই তো, এখন এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: 'আনুগত্য কিনতে চায় বলেই প্রত্যাখ্যান...' দুর্গাপুজো অনুদান ফেরালো শহরের আরও ২ ক্লাব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget