এক্সপ্লোর

Murshidabad: বহরমপুরে তৃণমূল কর্মীর বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণ, গুরুতর জখম মা

ঘটনার পর থেকেই পলাতক তৃণমূল কর্মী...

রাজীব চৌধুরী, বহরমপুর: বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল কর্মীর বাড়ির টিনের ছাউনি। গুরুতর জখম তৃণমূল কর্মীর মা। ঘটনাটি ঘটেছে বহরমপুরের বানজেটিয়া বেলতলায়। মজুত বোমা ফেটে বিস্ফোরণ, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী প্রবীর মণ্ডল অন্যত্র থাকেন। গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ তাঁর পৈত্রিক বাড়িতে বিস্ফোরণ হয়। প্রতিবেশীর এসে তৃণমূল কর্মীর মাকে উদ্ধার করেন। বিস্ফোরণে জখম প্রৌঢ়া মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর থেকেই পলাতক তৃণমূল কর্মী। কী কারণে বোমা মজুত করা হয়েছিল খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

এর আগে, গত ৭ তারিখ, সাতসকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আমবাগান থেকে উদ্ধার হয় ৩০টা তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে জ্বালাদিপুর গ্রামে হানা দেয় পুলিশ। দেখা যায়, আমবাগানে পড়ে আছে বোমা। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। 

তার আগে, গতমাসের শেষদিকে, মুর্শিদাবাদের কান্দিতে তৃণমূলকর্মীর বাড়ি থেকে উদ্ধার হয় ১২টি তাজা বোমা। গ্রেফতার করা হয় তৃণমূলকর্মীকে। 

গোপন সূত্রে খবর পেয়ে আন্দুলিয়া পঞ্চায়েতের গোবিন্দপুরে সুকুর শেখ নামে এক তৃণমূলকর্মীর বাড়িতে হানা দেয় কান্দি থানার পুলিশ। উদ্ধার হয় ১২টি বোমা। গ্রেফতার করা হয় সুকুর শেখকে। ধৃতের দাবি, তাঁকে ফাসানো হয়েছে।

ওই ঘটনা নিয়ে শুরু হয় শাসক-বিরোধী তরজা। কান্দি তৃণমূল ব্লক সভাপতি পার্থপ্রতিম সরকার বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুকুর শেখের গোয়ালে বোমা রাখা হয়েছিল। একুশের বিধানসভা ভোটে তৃণমূল ভালো ভোট পয়েছিল। চক্রান্ত করে অসমাজিক কার্যকলাপে যুক্তরা বোমা রেখে ফাঁসাচ্ছে।

অন্যদিকে, কান্দির বিজেপি নেতা গৌতম রায় বলেন, রাজ্যজুড়েই এই ঘটনা ঘটছে। ভোটের সময়ই ওরা বোমা মজুত করেছিল। পুলিশ নিরপেক্ষ তদন্ত করতে পারলেই সত্যি সামনে আসবে। অশান্তি করার জন্যই এসব রাখা হয়েছে।

বৃহস্পতিবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে, ৩ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget