এক্সপ্লোর

Murshidabad News: ৫ বছর পর তৃণমূলের হাত থেকে পার্টি অফিস পুনরুদ্ধার সিপিএমের, ডোমকলে চলল যোগদানপর্বও

CPM News: ডোমকলের এই উলটপুরাণ কি বিধানসভা ভোটে ডিভিডেন্ড দেবে সিপিএমকে? উত্তর মিলবে আগামী দিনে।

রাজীব চৌধুরী, ডোমকল : বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই মুর্শিদাবাদের ডোমকলে উলটপুরাণ। দীর্ঘ পাঁচ বছর পর ডোমকলে, তৃণমূলের হাত থেকে পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিএম। সেই সঙ্গে তৃণমূল থেকে বাম শিবিরে নাম লেখালেন ডোমকল পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের একাধিক কর্মী-সমর্থকেরা। দল বদলেই তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুললেন সদ্য যোগদানকারীরা। যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

তৃণমূলের পার্টি অফিসে উড়ল লাল পতাকা। মুর্শিদাবাদের ডোমকলে, তৃণমূলের হাত থেকে পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিএম। সেইসঙ্গে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই, তৃণমূল ছেড়ে সিপিএম-এ যোগ দিলেন ডোমকল পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। সেইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন তাঁরা।

তৃণমূল থেকে সিপিএম-এ যোগদানকারী আক্কাস মোল্লা বলেন, টাকা-পয়সা একেবারে লুঠেপুটে খাচ্ছে। সেইজন্য আমরা প্রতিজ্ঞা করেছি এই দল আর করব না। আমরা সিপিএমকে শক্ত করে ধরব। গরিব মানুষের দল সিপিএম। সিপিএমকে ভালোবেসে সিপিএমে যোগ দিয়েছি। 

যদিও ডোমকল ৪৪ নং বুথ তৃণমূল সভাপতি বাবর আলি মণ্ডল বলেন, "এখানে সিপিএমের কোনও লোকজনও ছিল না, যোগদানও হচ্ছিল না। কিছু মাত্র পিকনিক করবে বল একটা বাড়িতে...বাড়িতে বসে ফিস্ট খাওয়া-দাওয়া করে যাওয়ার সময় এরকমভাবে ছবি করে নিয়ে চলে গেছে। এখানে তৃণমূলের কোনও দুর্নীতি নেই।"  

স্থানীয় সূত্রে খবর, এককালে ডোমকল পুরসভার এই ১৬ নম্বর ওয়ার্ড কার্যত সিপিএম-এরই দখলে ছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় সিপিএম থেকে তৃণমূল যোগ দেন একাধিক কর্মী। কিন্তু অভিযোগ, গত ৫ বছরে আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্প বন্ধ হয়ে গেছে এই এলাকায়।

ডোমকল পুরসভার ১৬ নং ওয়ার্ডের তৃণমূল থেকে সিপিএম-এ যোগদানকারী সুজন মণ্ডল বলেন, "ঘর দেব বলে টাকা তুলে ঘর দিচ্ছে না গরিব মানুষকে। সেইজন্য সিপিএমে যোগ দিলাম। রাস্তাঘাটে কোনও উন্নয়ন নেই। খালি বসে থাকছেন এমএলএ সাহেব, আর এমএলএ-র ভাই।" 

বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে, বৃহস্পতিবার, CPM-এর ডোমকল এরিয়া কমিটির সম্পাদকের হাত ধরে ঘরওয়াপসি হল এই স্থানীয় বাসিন্দাদের।

ডোমকলের সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, "দুর্নীতি। সীমাহীন দুর্নীতি। এগুলো আর মানুষ মেনে নিতে পারছে না। গরিব মানুষ ঘর পাচ্ছে না। তাঁরা এই সমস্ত অভিযোগ করে আমাদের দলে যোগ দিয়েছেন।"  

যদিও ডোমকলের ১৬ নং ওয়ার্ড তৃণমূল সভাপতি জাহাঙ্গির মণ্ডল বলেন, "২৬-এ বিধানসভা ভোট, এতে TMC ছাড়া কোনও ভোট নেই। কোনও জেলা এবং ব্লকে। ওরা কৌশল খুঁজছে। এতে ওদের লাভ হবে না। আখেরে ক্ষতিই হবে। কারণ, মিথ্যা অভিযোগ কখনো মানুষ প্রশ্রয় দেয় না।"   

ডোমকলের এই উলটপুরাণ কি বিধানসভা ভোটে ডিভিডেন্ড দেবে সিপিএমকে? উত্তর মিলবে আগামী দিনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, তারকেশ্বর-বর্ধমান লাইনে আটকে ট্রেন?
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, তারকেশ্বর-বর্ধমান লাইনে আটকে ট্রেন?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget