এক্সপ্লোর

Farakka Barrage Fire: ফরাক্কা ব্যারাজের ওপর পণ্য বোঝাই লরিতে আগুন, যান চলাচল বন্ধ জাতীয় সড়কে

Murshidabad News: দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

রাজীব চৌধুরী, বহরমপুর: মুর্শিদাবাদে ফরাক্কা ব্যারাজের ওপর পণ্য বোঝাই চলন্ত লরিতে আগুন, তার জেরে ফরাক্কা ব্যারাজে ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। ব্যারাজের উপর দিয়ে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। সকালে মুর্শিদাবাদ থেকে মালদা যাচ্ছিল পণ্য বোঝাই একটি লরি। ফরাক্কা ব্যারাজের ওপর ৪৮ নম্বর গেটের সামনে চলন্ত লরিতে আগুন ধরে যায়। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। (Farakka Barrage Fire)

বুধবার সকালে এই ঘটনা ঘটে। মুর্শিদাবাদ থেকে মালদা অভিমুখে এগোচ্ছিল পণ্য বোঝাই লরিটি। সেই সময় ফরাক্কা ব্যারাজের উপর আচমকাই লরিটিতে আগুন ধরে যায়। ব্যস্ত সময়ে লরিটির আগে-পিছে আরও অনেক গাড়ি ছিল। আচমকা লরিতে আগুন দেখে উত্তেজনা ছড়ায়। নিরাপদ দূরত্বে সরে যাওয়ার চেষ্টা করে বাকি গাড়িগুলি। ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে ফরাক্কা ব্যারাজের উপর লরিটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় আকাশ। (Murshidabad News)

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলের পাঁচটি ইঞ্জিন মিলে আগুন নেভানোর চেষ্টা করে। বেশ কিছু ক্ষণের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু লরিটিকে রক্ষা করা যায়নি। পুড়ে কার্যত ছাই হয়ে গিয়েছে লরিটি। তবে কী পণ্য ছিল লরিতে, দাহ্য পদার্থ ছিল কি না, কী করে আগুন লাগল, তা এখন সঠিক ভাবে জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন: 'আগে হাসিটা ছিল দারুণ এখন হাসিটা শুনে লোকে বলে পাগল' অভিমানী রচনা ?

তবে এই ঘটনার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়কে এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি। বহু গাড়ি আটকে রয়েছে রাস্তায়। সারি দিয়ে পর পর দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন CISF-এর জওয়ানরা। মালদা এবং মুর্শিদাবাদ, দুই থানার পুলিশও রয়েছে ঘটনাস্থলে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ব্যারাজের উপর দিয়ে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে আপাতত। ফলে উত্তর থেকে দক্ষিণ কার্যতই বিচ্ছিন্ন এই মুহূর্তে।

পুড়ে যাওয়া বাসটিকে সরানোর চেষ্টা চলছে, তবে এখনও সাফল্য মেলেনি তাতে। কারণ ভারী ওজনের লরিটিকে সরাতে হলে ক্রেনের সাহায্য়ে ব্যারাজের কোনও একটি প্রান্তে নিয়ে যেতে হবে। কিন্তু রাস্তার দুই দিকেই শয়ে শয়ে গাড়ি, গূরপাল্লার বাস, চার চাকার গাড়ি, অটো আটকে রয়েছে। রাস্তার দুই দিকেই কয়েক কিলোমিটার লম্বা গাড়ির সারি চোখে পড়ছে। ফলে লরিটিকে সরিয়ে নিয়ে যাওয়ার উপায় নেই। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাবন চলাচল স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগবে। 

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget