এক্সপ্লোর

Murshidabad News: গঙ্গায় ভেসে আসছে পরিযায়ী পাখির দেহ, মরা মাছ! চাঞ্চল্য ফারাক্কায়

বৃহস্পতিবার সকালে ফিডার ক্যানেলে মৃত পরিযায়ী পাখি ও মৃত মাছ ভেসে আসতে দেখেন স্থানীয়দের অনেকেই। প্রাণহীন পরিযায়ী পাখিটিকে তুলে পাড়ে আনা হয়। তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার জেরে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ফরাক্কার গঙ্গায় প্রাণহীন পরিযায়ী পাখি, মরা মাছ। শীতের সময়ে পরিযায়ী পাখিদের দেখা মেলে ফরাক্কায়। দূর আকাশে ভেসে যায় হাজারে হাজারে পরিযায়ী পাখির দল। এবারেও দেখা মিলেছে পরিযায়ীদের। তবে এবার ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী থাকল ফরাক্কা। গঙ্গার জলে ভাসছে পরিযায়ী পাখির দেহ, মারা গিয়েছে অসংখ্য মাছ।

বৃহস্পতিবার সকালে ফিডার ক্যানেলে মৃত পরিযায়ী পাখি ও মৃত মাছ ভেসে আসতে দেখেন স্থানীয়দের অনেকেই। প্রাণহীন পরিযায়ী পাখিটিকে তুলে পাড়ে আনা হয়। তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার জেরে। স্থানীয়দের দাবি, পাখি শিকারের কোন চক্র রয়েছে কিংবা নদীতে দূষণের জেরেই এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। খতিয়ে দেখা হচ্ছে। 

যদিও চলতি বছর হাওড়ায় দেখা গিয়েছিল অন্যছবি। প্রকৃতি এবং অতিমারির (COVID Pandemic) রোষেই দিন কাটছে বিগত দু’বছর ধরে। তার মধ্যেই অবাক করা দৃশ্য ধরা পড়ল সাঁতরাগাছি (Santragachi)ঝিলে। বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে নতুন বছরের শুরুতেই সেখানে ভিড় জমিয়েছে পরিযায়ী পাখির দল (Bird Migration)। প্রতি বছরই ঝিলে পাখির সংখ্যা গোনা হয়। তাতেই দেখা গিয়েছে, অন্য বছরের তুলনায় এ বারে পাখির সংখ্যা বেশি। করোনার প্রকোপের মধ্যেও প্রকৃতির এমন কারসাজিতে খুশি পক্ষীপ্রেমীরাও। 

ফি বছর শীত পড়তেই হাজার হাজার পরিযায়ী পাখি ভিড় জমায় সাঁতরাগাছি স্টেশন লাগোয়া সাঁতরাগাছি ঝিলে (Howrah News)। সাধারণত অক্টোবর মাসের শেষ দিক থেকে হিমালয় পেরিয়ে অথবা পাদদেশ অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা খাবারের সন্ধানে এখানে চলে আসে। এ বছর দেরিতে শীত পড়ায় পরিযায়ী পাখিরা একটু দেরিতেই এসেছে। তবে মাঝে কয়েকদিন বেশ ভাল রকম ঠান্ডা পড়ায় দলে দলে পরিযায়ী পাখিরা এখানে ভিড় জমাতে শুরু করেছে।

উল্লেখ্য,  বাঁকুড়ায় (Bankura) পাখি গণনার (Bird Counting) কাজে নামে বনদফতর। খতিয়ে দেখা হয় পাখির প্রজাতি ও সংখ্যা। বাঁকুড়ার মুকুটমনিপুর জলাধারে ও জলাধার সংলগ্ন এলাকায় পাখি গণনার কাজ শুরু করেন বাঁকুড়া দক্ষিণ বনবিভাগের আধিকারিকরা। সকাল থেকেই জল, জঙ্গল পাহাড় ঘেরা মুকুটমনিপুরের সুবিশাল জলাধার ঘুরে শুরু হয় পাখি গণনার কাজ। বাঁকুড়া দক্ষিন বনবিভাগের উদ্যোগে শুরু হয়েছে এই পাখি গণনার কাজ। বনদফতরের উচ্চপদস্থ আধিকারিকদের ও পক্ষী বিশেষজ্ঞদের নিয়ে এই পাখি গণনার কাজ চলছে। 

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget