এক্সপ্লোর

Murshidabad News:'১০-১২ বাচ্চাদের নিয়ে মাদ্রাসা চালু করেছিল মুর্শিদাবাদের ধৃত ২ জঙ্গি ' ! কী প্ল্যান ছিল এই স্লিপার সেলের ?

Murshidabad Terrorist Arrested Update: মুর্শিদাবাদে ধৃত ২ জঙ্গিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে, কী বলছে রাজ্য পুলিশ ?

কলকাতা: বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে ২ জঙ্গিকে গ্রেফতার হয়েছে। গত দুদিনে ৮ জন জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত ৮ জনের মধ্য়ে ২ জন মুর্শিদাবাদের বাসিন্দা। ধৃত জঙ্গিদেরকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য ! এদিন সাংবাদিক সম্মেলন করল একাধিক তথ্য সামনে আনল রাজ্য পুলিশ।


Murshidabad News:'১০-১২ বাচ্চাদের নিয়ে মাদ্রাসা চালু করেছিল মুর্শিদাবাদের ধৃত ২ জঙ্গি ' ! কী প্ল্যান ছিল এই স্লিপার সেলের ?

 ' স্থানীয় যুবকদের উৎসাহ দান'

জানা গিয়েছে, 'রাজ্য পুলিশের STF একটা জরুরি ইনপুট আসে,  বাংলাদেশের নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন, এই রাজ্যেকে কোনও একটা জায়গায় স্লিলাপ সেল তৈরি করেছে। এবং নাশকতামূলক কার্যকলাপে স্থানীয় যুবকদের,  যাতে অংশীদার করা যায়, সেই ব্যাপারে চেষ্টা চালাচ্ছে। এই ইনপুটটার উপর রাজ্যপুলিশের STF করছিল। দিন তিনেক আগে আমাদের কাছে, আসাম পুলিশের তরফে STF এর সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা একটি ইনপুট পান।  এবং তাঁরা আমাকে জানান, আসামে STF একটি কেস করেছে। এবং এখানে এই যে স্লিপার সেলের বিষয়ে আমরা খোঁজ খবর চালাচ্ছিলাম, সেই খবর তাঁদের কাছেও আছে। এবং তাঁরা জানতে পেরেছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে স্লিপার সেলের দুই জন সদস্য সক্রিয় আছে।'

  স্লিপার সেলের কাজ কী ছিল ?

'এই খবর পাওয়ার পরেই গত ১৮ তারিখ সকালবেলা,  রাজ্য পুলিশের STF এবং আসাম পুলিশের যৌথ একটি টিম, মুর্শিদাবাদের হরিহর পাড়ায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে। তাঁদের নাম মণিরুল শেখ (৪৮) ও মহম্মদ আব্বাস আলি (২৯)। তাঁদের বাড়ি থেকে তল্লাশি করে বই, মোবাইল ফোন, পেনড্রাইভ এবং কিছু নকল পরিচয়পত্র পাওয়া গিয়েছে। এই দুইজনকে আসাম পুলিশ তাঁদের কেসে আসামে নিয়ে গিয়েছে। এবং ওই একই দিনে, আসাম থেকে ৫ জন, কেরালা থেকে ১ জন গ্রেফতার হয়েছে। মোট ৮ জনের এই স্লিপার সেল ছিল। যার তিনটি রাজ্য কাজ করছিল। পশ্চিমবঙ্গ, আসাম এবং কেরালা। মূলত এই স্লিপার সেলের উদ্দেশ্য ছিল ভারতে নাশকতামূলক কাজে স্থানীয়দের উদ্ভূত করা এবং যাতে তাঁরা এই সংগঠনে যোগ দেয়' !

আরও পড়ুন, আরও কাছাকাছি পাকিস্তান-বাংলাদেশ ! পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ইউনূসের বৈঠক

 '১০-১২ বাচ্চাদের নিয়ে চালু করেছিল মাদ্রাসা..'

'মণিরুল শেখ একটা ছোট মাদ্রাসা চালিয়েছেন। খুব সম্প্রতি শুরু করেছিলেন ১০-১২ বাচ্চাদের নিয়ে।  মহম্মদ আব্বাস আলি হলেন একটি মোটর পাম্পের মেকানিক। এই আব্বাস আলি ২০১৮ সালে, একজন নাবালিকা অপহরণ করে যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত ছিলেন। তিনি দুই বছর জেলও খেটেছেন। আসাম ও আমাদের রাজ্য পুলিশের STF যৌথভাবে তদন্ত চালিয়েছে। ...এই ইসলামিক জঙ্গি সংগঠনের কার্যকলাপ বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হয়েছে। এই সংগঠনটি একাধিক ব্লগারকে হত্যা করেছে ২০১৩ এবং ২০১৫ তে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget