এক্সপ্লোর

Murshidabad News: সাংগঠনিক জেলার কমিটি নিয়ে ক্ষোভ, জঙ্গিপুরেও প্রকাশ্যে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’

একই ছবি দেখা গেল জঙ্গিপুরেও! জেলা কমিটি ঘোষণার সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস!

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে মুর্শিদাবাদে (Murshidabad) প্রকাশ্যে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ (TMC Inner Clash)। বহরমপুরের (Baharampur) পর জঙ্গিপুরেও (Jangipur) প্রকাশ্যে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’। জঙ্গিপুর সাংগঠনিক জেলার কমিটি নিয়ে ক্ষোভ। সুতির বিধায়কের নিশানায় জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি। খলিলুর রহমানকে নিশানা ইমানি বিশ্বাসের। মাঝপথে বৈঠকে ছেড়ে বেরিয়ে যান সুতির বিধায়ক।‘সিপিএম ও কংগ্রেসের হয়ে কাজ করছেন খলিলুর। যাঁরা দলের বিরোধিতা করেছিলেন, তাঁদেরই কমিটিতে রাখা হয়েছে’। জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ ইমানি বিশ্বাসের। ইমানি বিশ্বাসের অভিযোগ অস্বীকার খলিলুর রহমানের। ‘মিথ্যা অভিযোগ, কালিমালিপ্ত করার চেষ্টা’। পাল্টা আক্রমণ খলিলুর রহমানের। 

জঙ্গিপুর দোসর: একে মুর্শিদাবাদে (Murshidabad) রক্ষে নেই, জঙ্গিপুর দোসর! জেলা কমিটি ঘোষণা নিয়ে মুর্শিদাবাদে যখন জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়ের বিরুদ্ধে তাঁকে না জানানোর অভিযোগ তুলে বেরিয়ে গেলেন জেলা চেয়ারম্যান আবু তাহের খান (abu Taher Khan)। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেস সাংসদ আবু তাহের খানের কথায়, 'আমি থাকছি না, তোমরা কর। আমি জানি না যেটা, আমার সঙ্গে আলোচনাই হয়নি, আমি লিস্টও তো দেখিনি। লিস্টটা এখন দেখাচ্ছো আমাকে' । 

সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন সুতির তৃণমূল বিধায়ক: একই ছবি দেখা গেল জঙ্গিপুরেও (Jangipur)! জেলা কমিটি ঘোষণার সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস! এরপর নিজের বিধানসভা কেন্দ্রে ফিরে তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি ও সাংসদ খলিলুর রহমানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তিনি!

সুতির তৃণমূল (TMC) কংগ্রেস বিধায়ক, ইমানি বিশ্বাসের কথায়, ২০২১-এর নির্বাচনে সামশেরগঞ্জে আমিনুল সাহেবকে হারানোর জন্য নিজের ভাইকে অধীর চৌধুরীর (Adhir Chowdhury) মাধ্যমে টিকিট পাইয়ে দিয়েছিলেন হারানোর জন্য। আমরা সেটা হতে দিইনি। সামশেরগঞ্জ ও জঙ্গিপুর পুরভোটে উনি সিপিএম প্রার্থীদের সহযোগিতা করেছিলেন । উনি একের পর এক কংগ্রেস ও সিপিএমের থেকে টেন্ডার নিয়ে তৃণমূলকে (TMC) বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন। 

মুর্শিদাবাদের পর জঙ্গিপুর তৃণমূলের জেলা কমিটি নিয়ে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব! ২০২১-এর বিধানসভা ভোটের পর, মুর্শিদাবাদকে দুটি সাংগঠনিক জেলায় ভেঙে দেয় তৃণমূল (TMC)। পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে এদিন সেই দুটি জেলা কমিটির তালিকা প্রকাশ ঘিরেই শাসকের অন্দরের দ্বন্দ্ব বাইরে চলে এল! 

আরও পড়ুন: West Midnapore: স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে মিছিল, এবিভিপি-টিএমসিপি সংঘর্ষে ধুন্ধুমার

সেরা শিরোনাম

Train Services Disruption : রেলযাত্রীদের দুর্ভোগের মধ্যেই নতুন করে ধস, নিউ ফরাক্কায় মেরামতির কাজে সমস্যা
রেলযাত্রীদের দুর্ভোগের মধ্যেই নতুন করে ধস, নিউ ফরাক্কায় মেরামতির কাজে সমস্যা
West Bengal News Live : ধৃত সোমনাথ দে-কে গভীর রাতে বেঙ্গালুরু থেকে আনা হল কলকাতায়
ধৃত সোমনাথ দে-কে গভীর রাতে বেঙ্গালুরু থেকে আনা হল কলকাতায়
Trains Cancelled : আজও একের পর এক ট্রেন বাতিল, উত্তরবঙ্গে ট্রেন লাইনে ধস সমস্যা না মেটায় যাত্রী দুর্ভোগ চরমে
আজও একের পর এক ট্রেন বাতিল, উত্তরবঙ্গে ট্রেন লাইনে ধস সমস্যা না মেটায় যাত্রী দুর্ভোগ চরমে
RG Kar Incident: গতকাল গ্রেফতার, আরজি কর-কাণ্ডে গ্রেফতার সোমনাথ দে-কে আনা হল কলকাতায়
গতকাল গ্রেফতার, আরজি কর-কাণ্ডে গ্রেফতার সোমনাথ দে-কে আনা হল কলকাতায়

ভিডিও

CPM News : শুভেন্দু অধিকারী এখন অটল বিহারী বাজপেয়ীর কথাকেও কি মান্যতা দিচ্ছেন না?: সৃজন
Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
Suvendu Adhikari on Jadavpur University | দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK? যাদবপুর নিয়ে ফের মন্তব্য মুখ্যমন্ত্রীর
Train Cancelled | উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল। বাতিল আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
Nepal Flash Flood | নেপাল বিপর্যয়ের ৮ দিন পার। মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget