এক্সপ্লোর

Death Sentence : অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে ভয়ঙ্কর জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের পর্দাফাঁস, দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

Jiagung Murder : খুনের পর ধারাল অস্ত্র, ব্যাগ, জুতো ঘটনাস্থলেই ফেলে পালিয়েছিল খুনি। ঘাট পার হওয়ার জন্য নৌকায় ওঠার আগে ছুড়ে ফেলে দিয়েছিল টি-শার্টও । নৌকা থেকে নেমে টি-শার্ট কিনে বাড়ি ফেরে ওই যুবক।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ :  ২০১৯-এ জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ (Death Sentence)। দোষী উৎপল বেহরাকে মৃত্যুদণ্ডের নির্দেশ বহরমপুরে ফাস্ট ট্র্যাক কোর্টের (Baharampur Fast Track Court)। দু'দিন আগে দোষী সাব্যস্থ করার পর এদিন এক লাইনের নির্দেশে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে ফার্স্ট ট্র্যাক আদালত। অত্যাধুনিক সমস্ত প্রযুক্তি ব্যবহার করে দোষীর নৌকা ধরে পালিয়ে যাওয়া থেকে যাবতীয় তথ্যপ্রমাণ সামনে উঠে এসেছিল আগেই।

প্রসঙ্গত, ২০১৯ সালে ৮ অক্টোবর জিয়াগঞ্জে সপরিবারে খুন শিক্ষক (Jiagung Murder Case)। বাড়িতেই খুন শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, স্ত্রী বিউটি পাল এবং তাঁদের ৬ বছরের ছেলে। সেই সময় অন্তঃস্বত্বা ছিলেন শিক্ষকের স্ত্রী। সেই ঘটনায় দোষী সাব্যস্থ করার পর দোষী উৎপল বেহরাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন বহরমপুর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সন্তোষ কুমার পাঠক। যে রায়ের পর আদালতে উপস্থিত শিক্ষক বন্ধুপ্রকাশ পালের মা ন্যায্য বিচার পেলেন জানিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। 

এই কেসে প্রথমবারের জন্য ‘রাইট ব্লকার’ ব্যবহার করা হয়েছে। রাইট ব্লকার ব্যবহার করে দেখানো হয়, জিয়াগঞ্জের ফেরিঘাটের সিসিটিভি ফুটেজ। যাতে দেখা গিয়েছে, বন্ধুপ্রকাশের বাড়ি যাওয়ার আগে ঘাট পেরোচ্ছে অভিযুক্ত, সঙ্গে ছিল ব্যাগ। আর ঘটনার পর ব্যাগ, টি-শার্ট ছাড়াই শুধুমাত্র স্যান্ডো গেঞ্জি, বার্মুডা পরে ঘাট পেরিয়ে নৌকায় উঠছে অভিযুক্ত। তদন্তে উঠে এসেছিল হত্যার নৃশংসতাও। খুনের পর ধারাল অস্ত্র, ব্যাগ, জুতো ঘটনাস্থলেই ফেলে পালিয়েছিল খুনি। ঘাট পার হওয়ার জন্য নৌকায় ওঠার আগে ছুড়ে ফেলে দিয়েছিল টি-শার্টও । নৌকা থেকে আজিমগঞ্জে (Azimgung) নেমে টি-শার্ট কিনে বাড়ি ফেরে ওই যুবক।

তদন্ত সূত্রে উঠে এসেছে, আগে থেকেই খুনের পরিকল্পনা করেছিল অভিযুক্ত। কেনা হয়েছিল ধারাল অস্ত্র। তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সিসিটিভি ফুটেজও (CCTV Footage) । ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত হওয়া অস্ত্রে ছিল ধৃতের আঙুলের ছাপ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ব্যাগ নিয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছেন অভিযুক্ত। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সময় তার কাছে ছিল না ব্যাগ।

পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে ইনস্যুরেন্সের কাগজ নিয়েই চলছিল বিবাদ। সেখান থেকেই এই খুন।  ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত হয়েছে ইনস্যুরেন্সের কাগজ। সেখানেই দেখা যাচ্ছে, সেই কাগজে লেগেছিল রক্তের দাগ। তদন্তে  থেকে উঠে এসেছে, ল্যাপস হয়ে গিয়েছিল সেই বিমা । যদিও বন্ধু প্রকাশকে বিমার জন্য টাকা দিয়েছিলেন অভিযুক্ত। তদন্তে আরও উঠে এসেছে বন্ধু প্রকাশকের সম্মতিতেই বাড়িতে ঢুকেছিল আততায়ী। ঘটনার ৭৬ জন সাক্ষীর মধ্যে ৪২ জনকে হাজিরা দিতে হয়েছে আদালতে।  সাক্ষ  পরীক্ষা করে দেখেছে আদালত। এদিন এই মামলায় দোষী সাব্যস্ত হলেন উৎপল বেহরা। 

আরও পড়ুন- এবার SSKM! হস্টেলের শৌচাগারে উদ্ধার ছাত্রীর দেহ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
TMC Leader Arrested: গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
CM Suvendu Adhikari: “বাজার দর নেমে গেলে, আমরা আপনাদের ভর্তুকি দেব'', হুগলির পুরশুড়ায় গিয়ে আলুচাষীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
“বাজার দর নেমে গেলে, আমরা আপনাদের ভর্তুকি দেব'', হুগলির পুরশুড়ায় গিয়ে আলুচাষীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Humayun Kabir:
Indranil Sen Arrested:
Kolkata Medical College: চুম্বকের সাহায্য়ে শিশুর পেট থেকে বের করা হল চুম্বক
Tapas Roy:
Municipal Election: কবে হবে পুরভোট? ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল কমিশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget