এক্সপ্লোর

Student Death: এবার SSKM! হস্টেলের শৌচাগারে উদ্ধার ছাত্রীর দেহ

SSKM Hospital:সব সম্ভাবনাই খতিয়ে দেওয়া হচ্ছে। হস্টেলে ঢুকেছে পুলিশ, আপাতত তদন্ত চলছে।

আবির দত্ত, কলকাতা: যাদবপুরে ছাত্রমৃত্যুর রেশ কাটার আগেই ফের হস্টেলে (Hostel) পড়ুয়ার রহস্যমৃত্যু। এসএসকেএমের (SSKM Hostel Death) হস্টেলে ডাক্তারির ছাত্রীর রহস্যমৃত্যু। হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার দ্বিতীয় বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ।

ওই নার্সিং ছাত্রী মেডিক্যাল চত্বরেই লিটন হস্টেলে থাকতেন। তাঁকে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না বলে আবাসিকদের দাবি। এরপর খোঁজাখুঁজির পরে হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার করা হয় ওই নার্সিং ছাত্রীকে। তারপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ওখানে যাঁরা রয়েছেন, তাঁদের দাবি ওই ছাত্রীকে আংশিক ঝুলন্ত (Partial Hanging) অবস্থায় পাওয়া গিয়েছে। কীভাবে মৃত্যু হল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। হস্টেলে এসে পৌঁছেছে পুলিশ (Police) আধিকারিক ও কর্মীরা।

হস্টেলের আবাসিকদের সূত্রের খবর, ওই ছাত্রী আচ্ছন্ন অবস্থায় ছিলেন। মানসিক ভাবে কোনও সমস্যা থাকতে পারে বলে তাঁদের একাংশের সন্দেহ। সহপাঠীদের একাংশের দাবি, কোনও সমস্যা থাকতে পারে। সব দিক, সব সম্ভাবনাই খতিয়ে দেওয়া হচ্ছে। হস্টেলে ঢুকেছে পুলিশ, আপাতত তদন্ত চলছে।         

পুলিশ সূত্রের খবর, মৃত ছাত্রীর নাম সুতপা কর্মকার। উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জের বাসিন্দা। লিটন হস্টেলেই থাকতেন দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। সকালে দীর্ঘক্ষণ ধরে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপরে হস্টেলের কমন বাথরুম থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় (Stuent Death) উদ্ধার করা হয়। পুলিশ যখন আসে তখন দেখা যায়, ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে হাসপাতাল থেকে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই গামছা উদ্ধার হয়েছে, নিহত ছাত্রীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।        

বৃহস্পতিবার সকালে এসএসেকএম থেকে ফোন করে মৃত ছাত্রীর পরিবারকে জানানো হয়, মেয়ে অসুস্থ। তাড়াতাড়ি এসএসকেএমে পৌঁছতে বলা হয়। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে, সুইসাইড করেছেন ওই ছাত্রী। যদিও এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, প্রেমঘটিত কোনও কারণে আত্মঘাতী হয়ে থাকতে পারেন পড়ুয়া। সূত্রের খোঁজে তাঁর মোবাইল ফোনের কললিস্ট ও মেসেজ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হস্টেলের অন্যান্য আবাসিকদেরও।  

আরও পড়ুন:  খুনিদের মুক্তাঞ্চল বাংলা, যোগীর মতো লোককে প্রয়োজন, এনকাউন্টার করা উচিত, মাটিগাড়া নিয়ে সুপারিশ শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Delhi Protest : NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়ঙ্কাদের
NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়ঙ্কাদের
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
News Live: মেয়ো রোডের সভায় অভিষেককে আক্রমণ মদন মিত্রর,
মেয়ো রোডের সভায় অভিষেককে আক্রমণ মদন মিত্রর, "প্রকাশ্য সমাবেশে এসে ক্ষমা চা, বল ভুল হয়েছে"
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget