এক্সপ্লোর

Murshidabad: ঋণের কিস্তির টাকা আদায়ে গিয়েছিলেন, ঋণগ্রহীতার ধারালো অস্ত্রে কোপে মৃত্য়ু ব্যক্তির

Kolkata Crime: ঋণের কিস্তির টাকা আনতে গেছিলেন ঋণগ্রহীতের বাড়িতে। কিন্তু তারই ফলাফল হল মারাত্মক!

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙার (Beldanga) নওপুকুরিয়ায় ঋণের কিস্তির টাকা আদায়ে গিয়ে ঋণগ্রহীতার হাতে খুন হলেন বেসরকারি সংস্থার লোন রিকভারি এজেন্ট। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপে মৃত্য়ু হয় লোন রিকভারি এজেন্টের। পলাতক অভিযুক্ত ঋণগ্রহীতা।

ঋণের কিস্তির (Loan) টাকা আনতে গেছিলেন ঋণগ্রহীতের বাড়িতে। কিন্তু তারই ফলাফল হল মারাত্মক! লোনের রিকভারি এজেন্টকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল ঋণ গ্রহীতার বিরুদ্ধে। হাসপাতালে নিয়ে গেলে জাহাঙ্গির আলম নামে ওই রিকভারি এজেন্টকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।                            

সোমবারের এই ঘটনায় হতবাক মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙার নওপুকুরিয়ার বাসিন্দারা!  মৃত যুবকের সহকর্মী দুখেন হালদার বলছেন, ও মা-বাবার সঙ্গে কথা বলছে। তাহলে আপনারা কয়েকদিন পরে এসে নিয়ে যান। আমরা কথা বলে যখন পিছনে ঘুরে চলে আসছি তখন ওকে পিছন দিক থেকে এসে কোপ মারল। যে বাড়িতে লোন নিয়েছে তাঁর স্বামী কোপ মারল।

পুলিশ সূত্রে দাবি, বেসরকারি ঋণদান সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন নওপুকুরিয়ার বাসিন্দা নিবেশ ঘোষ। অভিযোগ, টাকা শোধ না করায় সংস্থার তরফে তাঁকে বারবার তাগাদা দেওয়া হচ্ছিল। এই অবস্থায় সোমবার কিস্তির টাকা দেওয়ার জন্য় সংস্থার প্রতিনিধিকে ডাকেন ঋণগ্রহীতা। কিন্তু তাঁর বাড়িতে যাওয়ার পর বচসা বাধে দু'পক্ষের।                                                                                              

অভিযোগ, ফিরে আসার সময় বেলডাঙার সাগরপাড়ার বাসিন্দা, পেশায় লোন রিকভারি এজেন্ট জাহাঙ্গিরকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপান নিবেশ ঘোষ। তড়িঘড়ি বেলডাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।             

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত নিবেশ ঘোষ ও তাঁর পরিবারের সদস্যরা। তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃত যুবকের পরিবার।

আরও পড়ুন: Nandakumar: আদালতের নির্দেশে আজ নন্দকুমারের পঞ্চায়েতে ফের বোর্ড গঠন, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget