এক্সপ্লোর

Murshidabad Lockgate Opened: গঙ্গা-পদ্মায় জলস্ফীতি, জলমগ্ন ক্যাম্প, ছাউনি-ছাড়া বিএসএফ

রঘুনাথগঞ্জ, সামশেরগঞ্জ, ভগবানগোলা, জলঙ্গি, রানিনগর, মুর্শিদাবাদ জেলার এই পাঁচটি ব্লকের বহু মানুষ পড়েছেন দুর্ভোগে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : গঙ্গা ও পদ্মার জলে প্লাবিত মুর্শিদাবাদের পাঁচটি ব্লকের বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন বাড়ি-ঘর, রাস্তা, চাষের জমি। রঘুনাথগঞ্জে জল ঢুকেছে বিএসএফের ক্যাম্পেও। স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন বিএসএফ জওয়ানরা। জেলাশাসক জানিয়েছেন, বিভিন্ন এলাকায় ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। 

চাষের জমি, রাস্তাঘাট থেকে বাড়ি-ঘর, সবই জলের তলায়। এমনকি জল থইথই বিএসএফের ক্যাম্পও। স্থানীয় সূত্রে খবর, বিহারে অতিবৃষ্টির জেরে খুলে দেওয়া হয়েছে ফারাক্কা ব্যারেজের সব গেট। মোট ১০৯টি লকগেট খুলে দেওয়ার জেরে তাতেই পদ্মা ও গঙ্গার জলে ভেসে গিয়েছে নদী তীরবর্তী একের পর এক গ্রাম। জলমগ্ন হয়ে পড়েছে মুর্শিদাবাদের ফারাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত বিস্তীর্ণ এলাকা। রঘুনাথগঞ্জ, সামশেরগঞ্জ, ভগবানগোলা, জলঙ্গি, রানিনগর জেলার এই পাঁচটি ব্লকের বহু মানুষ পড়েছেন দুর্ভোগে। বাদ যায়নি রঘুনাথগঞ্জের বাহুরা ৭৮ নম্বর বিএসএফের বিওপি ক্যাম্পও। জল ঢুকে পড়ায় আপাতত ছাউনি-ছাড়া জওয়ানদের আস্তানা হয়েছে স্থানীয় একটি স্কুল। গোটা পরিস্থিতি নিয়ে জেলাশাসক জানিয়েছেন, ৫টি ব্লকের বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। দুর্গতদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। ত্রাণেরও ব্যবস্থা করা হয়েছে। রাতের দিকের খবর, এলাকাগুলি এখনও জলের তলায় থাকলেও ধীরে ধীরে জল নামতে শুরু করেছে।

এদিকে কিছুদিন আগেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভাঙনের কবলে লহরপুর, শিবপুর এলাকা। গঙ্গার ভাঙনের জেরে তলিয়ে যায় বসতবাড়ি, জমি। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অনেকে সরে যেতে বাধ্য হন স্থানীয়রা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত এক বছর ধরে এলাকায় ভাঙন হচ্ছে। গত বছর যাঁরা ভাঙনে বাড়ি হারিয়েছিলেন, তাঁদের মধ্যে কয়েকজনকে কাল পাট্টা দেওয়া হয়। এলাকায় ভাঙনের আতঙ্ক রয়েছে। যাঁদের বাড়ি এখনও তলিয়ে যায়নি তাঁরাও সেখান থেকে সরে যাচ্ছেন। শুধু মুর্শিদাবাদই নয় গঙ্গার ভাঙনের জেরে মালদার বিস্তৃর্ণ অংশের মানুষও প্রবল অসুবিধার মধ্যে পড়েন কার্যত ফি বছরই। গোটা বঙ্গেই নদী তীরবর্তি একাধিক এলাকায় ভাঙন সমস্যা ক্রমশ ভয়াল আকার ধারণ করছে।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget