এক্সপ্লোর

Baharampur Municipality : অধীর চৌধুরীকে উৎখাতের হুঙ্কার দেওয়া নাড়ুগোপাল মুখোপাধ্যায় বহরমপুর পুরসভার চেয়ারম্যান ঘোষিত

Baharampur Municipality : ২৮ ওয়ার্ডের বহরমপুর পুরসভায় এবার ২২টি আসনে একাই জয়ী হয়েছে তৃণমূল। কংগ্রেসের দখলে গিয়েছে ৬টি আসন।

রাজীব চৌধুরী, বহরমপুর : মুর্শিদাবাদের বহরমপুর পুরসভায় চেয়ারম্যান হিসেবে ঘোষিত হল তৃণমূলের শহর সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের নাম। বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে অধীর চৌধুরীকে উৎখাতের হুঙ্কার দিয়েছেন নব ঘোষিত চেয়ারম্যান। পাল্টা কটাক্ষ করেছে কংগ্রেস।

জল্পনার অবসান। বহরমপুর পুরসভায় চেয়ারম্যান হিসেবে ঘোষিত হল নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের নাম। চেয়ারম্যান পদে, বহরমপুরে তৃণমূলের শহর সভাপতির নাম ঘোষণা হতেই, পার্টি অফিস চত্বরে আবির খেলায় মেতে ওঠেন কর্মীরা।  

বহরমপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে, প্রাক্তন পুর চেয়ারম্যান ও নির্দল প্রার্থী নীলরতন আঢ্যকে হারিয়ে জয়ী হন নাড়ুগোপাল মুখোপাধ্যায়। পুরভোটের আগে থেকে শুরু করে, ২৭ ফেব্রুয়ারি, ভোটগ্রহণের দিন পর্যন্ত, দফায় দফায়, বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর সঙ্গে সংঘাতে জড়ান তিনি। 

ভোটের দিন বহরমপুরের খাগড়া অঞ্চলে, প্রদেশ কংগ্রেস সভাপতির গাড়ির সামনে বসে বিক্ষোভও দেখিয়েছিলেন নাড়ুগোপাল মুখোপাধ্যায়। এবার চেয়ারম্যানের কুর্সিতে বসানো হল তাঁকে। দায়িত্ব পেয়েই, বহরমপুরের একটানা ২৩ বছরের কংগ্রেস সাংসদ, অধীর চৌধুরীকে উৎখাতের ডাক দিয়েছেন তিনি। যা নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। 

বহরমপুর পুরসভার নব ঘোষিত চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, অধীর চৌধুরী যেভাবে বহরমপুর শহরটাকে দখলে রেখে উন্নয়নের স্বাদ না দিয়ে, সরকারের সুবিধা যাতে মানুষ না পায়, তার জন্য যে নেতিবাচক রাজনীতি করে গিয়েছিলেন সেখান থেকে মানুষ তার রায় দিয়ে গণতন্ত্রের সদর্থক রাজনীতির পরিচয় দিলেন। এবার লক্ষ্য অবশ্যই ২০২৪। বহরমপুরের মানুষ দীর্ঘমেয়াদী ফলাফলের জন্য এই রায় দিয়েছে।

মুর্শিদাবাদে কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ২০২৪ এখন অনেক বাকি। তার আগে ২০২২, ২০২৩ আছে। তিনিও থাকবেন। আমরাও থাকব। বহরমপুরের মানুষও থাকবে। বাংলায় প্রবাদ আছে, বামন বলে পথবাতিতে হাত দিয়ে চাঁদে দিলাম হাত।

২৮ ওয়ার্ডের বহরমপুর পুরসভায় এবার ২২টি আসনে একাই জয়ী হয়েছে তৃণমূল। কংগ্রেসের দখলে গিয়েছে ৬টি আসন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget