এক্সপ্লোর

Murshidabad News: গ্যাসকাটার দিয়ে মেশিন ভেঙে বড়সড় চুরি এটিএমে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

Murshidabad ATM Bank Robbery: মুর্শিদাবাদের কানাড়া ব্যাঙ্কের এটিএমে বড়সড় চুরি । গ্যাসকাটার দিয়ে মেশিন ভেঙে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের কানাড়া ব্যাঙ্কের এটিএমে বড়সড় চুরি (Bank Robbery)। গ্যাসকাটার দিয়ে মেশিন ভেঙে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। কানাড়া ব্যাঙ্ক এটিএমে বড়সড় চুরি। গ্যাস কাটার দিয়ে এটিএমের মেশিন থেকে চুরির অভিযোগ। শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুরে (Murshidabad Samserganj)।

খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছান ফরাক্কার এসডিপিও আসিম খান এবং সামসেরগঞ্জ থানা ওসি বিজন রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি থাকার পরেও এটিএমের ভেতর থেকে গ্যাস কাটার দিয়ে চুরির ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এটিএম থেকে মোট কত টাকা চুরি হয়েছে তা এখনও  পর্যন্ত স্পষ্ট নয়। উল্লেখ করা যেতে পারে, সামসেরগঞ্জের অন্যতম ব্যস্ত মার্কেট বাসুদেবপুর। হাজার হাজার লোকের সমাগমের এই মার্কেটেই রয়েছে বাসুদেবপুর কানারা ব্যাঙ্কের এটিএম। এটিএমের পাশেই রয়েছে পঞ্চায়েত, বাসুদেবপুর বাস স্ট্যান্ড এবং রেললাইন। এরই মধ্যে কানাড়া ব্যাঙ্কের এটিএম থেকে চুরির ঘটনায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও ঘটনার সঠিক সময় সম্পর্কে এখনও ওয়াকিবহাল নয় পুলিশ ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে গভীর রাতেই এই ঘটনা ঘটেছে, বলেই প্রাথমিক অনুমান পুলিশের। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ-সহ যাবতীয় বিষয় তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

প্রসঙ্গত, চলতি বছরে জুলাই মাসে গয়না চুরির ঘটনায় গ্রেফতার ব্যাঙ্কেরই কর্মী। হেলমেট পরে রাতভর ব্যাঙ্কেই লুকিয়েছিল চোর। সকালে ব্যাঙ্ক খুলতেই গয়না নিয়ে চম্পট। কড়েয়া থানা এলাকায় বেসরকারি ব্যাঙ্কে বন্ধকী গয়না চুরির ঘটনায় গ্রেফতার ব্যাঙ্কেরই কর্মী। ধৃত প্রবীর হালদার ইয়েস ব্যাঙ্কের পার্কসার্কাস শাখায় হাউসকিপার পদে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, প্রায় আড়াই কেজি সোনার গয়না খোয়া গিয়েছে বলে কিছুদিন আগে ব্যাঙ্কের তরফে থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে গতকাল ব্যাঙ্কের হাউস কিপারকে গ্রেফতার করে লালবাজারের অ্যান্টি বার্গলারি শাখার পুলিশ। গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে বন্ধক রাখা গয়না চুরির অভিযোগ।

আরও পড়ুন, অখিলের বিতর্কিত মন্তব্য জের, রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

ঘটনার ২৪ ঘণ্টা পর চুরির ঘটনা নজরে এল ব্যাঙ্ক কর্তৃপক্ষের। পার্ক সার্কাসের একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে গয়না চুরির অভিযোগ ঘিরে রীতিমতো ধন্দে পুলিশ। প্রায় আড়াই কেজি গয়না চুরি হয়েছে বলে দাবি ব্যাঙ্ক কর্তৃপক্ষের।পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেল ৪টে নাগাদ, গ্রাহক সেজে হেলমেট ও মাস্ক পরে ব্যাঙ্কে ঢোকে চোর। ব্যাঙ্কে ঢুকে সকলের নজর এড়িয়ে শৌচাগারে লুকিয়ে পড়ে ওই দুষ্কৃতী। রাতে গ্রাহকদের বন্ধক রাখা গয়না চুরি করে মঙ্গলবার সকালে ব্যাঙ্ক খোলার পর ফের হেলমেটে মুখ ঢেকে বেরিয়ে যায় বলে অভিযোগ।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget