এক্সপ্লোর

Murshidabad News: নেতাজির জন্মদিনে ফরওয়ার্ড ব্লকের কর্মীদের উপর 'হামলা', কাঠগড়ায় তৃণমূল

Islampur Clash: নেতাজির জন্মদিনে উত্তেজনা ইসলামপুর। নেতাজি মূর্তিতে মালা দেওয়াকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ইসলামপুরে ফরওয়ার্ড ব্লক নেতা কর্মীদের উপর আক্রমণের অভিযোগ তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: নেতাজির জন্মদিনে (Netaji's  Birth Anniversary)উত্তেজনা ইসলামপুর (Islampur)। নেতাজি মূর্তিতে মালা দেওয়াকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ইসলামপুরে ফরওয়ার্ড ব্লক নেতা কর্মীদের উপর আক্রমণের অভিযোগ তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। 

নেতাজির জন্মদিনে ফরওয়ার্ড ব্লকের কর্মীদের উপর 'হামলা'

ফরওয়ার্ড ব্লক জেলা সভাপতি বিভাষ চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করে যাওয়ার সময় রানীনগর ১ তৃণমূল ব্লক সভাপতি মোস্তফা সরকার ওরফে নেতাজুলের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। পরে ইসমামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত, সময়টা গতবছরের শেষের দিক। খড়গপুর, মেদিনীপুরের পর  পূর্ব বর্ধমানের কালনায় (Kalna ) ফের প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্টীদ্বন্দ্ব। শাসকদলের নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করেন তৃণমূলেরই (TMC) কাউন্সিলররা।

চেয়ারম্য়ানের অপসারণের দাবি

পঞ্চায়েত ভোটের আগে, আবার, এক তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্য়ানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন তাঁরই দলের কাউন্সিলররা। কাউন্সিলরদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করছেন পুর চেয়ারম্যান আনন্দ দত্ত। স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে পুরসভা পরিচালনা করা হচ্ছে। এনিয়ে দলীয় নেতৃত্বকে বারবার জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। এবার, চেয়ারম্য়ানের অপসারণের দাবি তুলে ক্ষোভ উগরে দিলেন, কালনা পুরসভার ১২ জন তৃণমূল কাউন্সিলর। বিক্ষুব্ধদের অন্যতম তথা কালনা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীল চৌধুরী বলেছেন, 'প্রায় ৯ মাস-১০ মাস কালনা পুরসভার কোনও উন্নতি হচ্ছে না। চেয়ারম্য়ান সহযোগিতা করছেন না। আমরা কেউ দলের বিরুদ্ধে না। আমরা চেয়ারম্য়ানের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে কাজ করছেন। দলকে আগেও জানিয়েছি। কোনও ব্য়বস্থা নেয়নি। ইমিডিয়েট ওকে সরানো হোক, নাহলে বৃহত্তর আন্দোলনে যাব।'

আরও পড়ুন, 'RSS-র আইডিওলজিতে বিশ্বাসই করতেন না নেতাজি', প্রতিক্রিয়া কুণালের 

প্রকাশ্যে তৃণমূলের গোষ্টীদ্বন্দ্ব

এর আগে, ২১ ডিসেম্বর, তৃণমূল পরিচালিত খড়গপুর পুরসভার চেয়ারম্য়ান, প্রদীপ সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন, ১৮ জন তৃণমূল কাউন্সিলর। অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কাছে চিঠিও পাঠান, কাউন্সিলরদের একাংশ। এরপর, শীর্ষ নেতৃত্বের নির্দেশে, ইস্তফা দিতে হয় চেয়ারম্য়ানকে।  তৃণমূল পরিচালিত, মেদিনীপুর পুরসভার  চেয়ারম্য়ান সৌমেন খানের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে, অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কাছে চিঠি লিখলেন, তাঁরই দলের ১১ জন কাউন্সিলর। দিদির দূতেও এবার তৃণমূলের কোন্দল! (TMC Clash) দলের ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতির আলাদা আলাদা কর্মসূচিতে যোগ দিতে হল কাকলি ঘোষ দস্তিদারকে (Kakoli Ghosh Dastidar)। সাংসদের সামনেই বচসায় জড়াল দুই গোষ্ঠী। বিক্ষোভের মুখে দরজা বন্ধ করে বৈঠক করতে হল তৃণমূল সাংসদকে। গোষ্ঠীকোন্দল নিয়ে শাসকদলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি (BJP)।

 

সেরা শিরোনাম

Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget