এক্সপ্লোর

Murshidabad: চাষের জমিতে পরপর বিস্ফোরণে একজনের মৃত্যু, আশঙ্কাজনক আরও ১

বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। যদিও এই দাবি মানতে নারাজ, নিহতের ছেলের। তাঁর দাবি, পুরনো শত্রুতার জেরেই বোমা মেরে হামলা।

আশিস বাগচী, নওদা (মুর্শিদাবাদ); মুর্শিদাবাদের (MUurshidabad) নওদায় (Nowda) বোমা বিস্ফোরণ। মৃত্যু হল একজনের। আশঙ্কাজনক একজন। নওদার মধুপুরের ডাঙাপাড়া এলাকায় চাষের জমিতে গতকাল বিস্ফোরণ হয়। পরপর ২টি বিস্ফোরণের শব্দ হয় বলে দাবি স্থানীয়দের। মৃত্য়ু হয় মেজবুল শেখ নামে এক ব্য়ক্তির। বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। যদিও এই দাবি মানতে নারাজ, নিহতের ছেলের। তাঁর দাবি, পুরনো শত্রুতার জেরেই বোমা মেরে হামলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় রয়েছে পুলিশ পিকেট। 

সাগরদীঘি (Sagardighi) উপনির্বাচনের রেশ এখনও কাটেনি, এরইমধ্যে মুর্শিদাবাদের বোমা-বারুদের আস্ফালন! ওদায় বিস্ফোরণ কাড়ল তরতাজা প্রাণ! ঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক! বৃহস্পতিবার রাত, ঘরির কাঁটায় প্রায় ১০টা স্থানীয়দের দাবি, নওদার মধুপুরের ডাঙাপাড়ায়, চাষের জমিতে আচমকা বিকট শব্দ শোনা যায়। একবার নয়, একাধিকবার বিস্ফোরণের শব্দ হয় বলে দাবি। ক্ষেতে গিয়ে দেখা যায়, বিস্ফোরণস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন, স্থানীয় বাসিন্দা, মেজবুল শেখ সহ ২ জন।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে, পেশায় ব্য়বসায়ী, মেজবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজে (Murshidabad Medical College) মৃত্য়ুর সঙ্গে পা়ঞ্জা লড়ছেন অপরজন। চাষের ক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা বাঁধার সামগ্রী। স্থানীয় বাসিন্দাদের দাবি, বোমা বাঁধতে গিয়েই এই ভয়ঙ্কর ঘটনা।  যদিও এই দাবি মানতে নারাজ নিহতের পরিবার। তাঁদের দাবি, খুনের উদ্দেশ্য়েই বোমা ছোড়া হয়েছিল। 

আর মৃত্য়ুর পর, ঘটনা ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, বিস্ফোরণে নিহত ও আহত দুজনেই শাসকদলের সক্রিয় কর্মী। বোমা বাঁধার কথাও কার্যত মেনে নিয়েছেন তিনি। তুঙ্গে রাজনৈতিক তরজা তৃণমূলকে নিশানা বিরোধীদের। জবাব দিয়েছে তৃণমূলও। এদিকে, এই ঘটনায় নওদা থানায় অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার। পুলিশ সূত্রে খবর, নওদা থানার ওসিকে তলব করেছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। 

আগেও বোমা উদ্ধার: এর আগেও মুর্শিদাবাদে (Murshidabad) উদ্ধার হয়েছিল তাজা বোমা। ফরাক্কার জোরপুকুরিয়া এলাকায় পরিত্যক্ত বাড়ির পিছনে কন্টেনারে বোমা রাখা ছিল। গতকাল রাতে স্থানীয় বাসিন্দারা জানতে পেরে থানায় খবর দেন। ফরাক্কা থানার পুলিশ এসে বোমা বোঝাই কন্টেনার উদ্ধার করে। বম্ব ডিসপোজাল স্কোয়াডে খবর দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে বোমা মজুত করা হয়েছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। 

 

 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget