এক্সপ্লোর

Murshidabad Murder : ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল নিখোঁজ ব্যক্তির পচাগলা দেহ ! চাঞ্চল্য মুর্শিদাবাদে

Crime News : কিন্তু কেন খুন ? সম্পর্কের অবনতির জের ? সম্পত্তি নিয়ে বিবাদ ? না কি খুনের নেপথ্যে অন্য কারণ? খতিয়ে দেখছে পুলিশ। জেরা করা হচ্ছে ধৃতদের।ঘটনার পর থেকে পলাতক মৃতের  বড় মেয়ে ও জামাই। 

অনির্বাণ বাগচী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জে ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল নিখোঁজ ব্যক্তির পচাগলা দেহ। ঘটনায় নিহতের স্ত্রী ও ছোট মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। পলাতক বড় মেয়ে ও জামাই। কী কারণে খুন, খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত (Investigation)। 

নাতি অসুস্থ বলে দাবি করে দেওরদের কাছ থেকে স্বামীকে নিয়ে এসেছিলেন স্ত্রী। তারপর আর খোঁজ মেলেনি সেই ব্যক্তির। এক মাস পর স্ত্রীর ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল দেহ। খুনের অভিযোগে গ্রেফতার মৃতের স্ত্রী ও ছোট মেয়ে। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পঞ্চবটি গ্রামে। মৃতের নাম, দশরথ দাস (৪৮)।

স্থানীয় সূত্রে খবর, পঞ্চবটি গ্রামে স্ত্রী ও ২ মেয়ের সঙ্গে থাকতেন দশরথ। সম্প্রতি স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় সুজানিপাড়ায় ভাইদের কাছে চলে যান দশরথ। পঞ্চবটি গ্রামে মেয়েদের নিয়ে থাকেন স্ত্রী। বড় মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে-জামাইও থাকেন এখানে। মৃতের ভাইদের দাবি, গত ৯ এপ্রিল নাতির অসুস্থতার কথা বলে, স্বামীকে গ্রামে ডেকে আনেন স্ত্রী। তারপরই নিখোঁজ হয়ে যান দশরথ। মৃতের ভাইদের নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তদন্ত শুরু করে রঘুনাথগঞ্জ থানা। পুলিশের দাবি, ইতিমধ্যে গা ঢাকা দেন মৃতের স্ত্রী, ২ মেয়ে ও জামাই। পাড়া-প্রতিবেশীদের দাবি, অভিযুক্তদের বাড়ির বাইরে ও ভেতরের মাটি দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। শুক্রবার পুলিশ বাড়ির বাইরের মাটি খুঁড়লেও কিছু পায়নি। 

কিন্তু কেন খুন ? সম্পর্কের অবনতির জের ? সম্পত্তি নিয়ে বিবাদ ? না কি খুনের নেপথ্যে অন্য কারণ? খতিয়ে দেখছে পুলিশ। জেরা করা হচ্ছে ধৃতদের।
ঘটনার পর থেকে পলাতক মৃতের  বড় মেয়ে ও জামাই। 

আরও পড়ুন- দিদির বাড়িতে ভাইজান, উত্তরীয় পরিয়ে সলমনকে অভ্যর্থনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

এরই মধ্যে, পুলিশ সূত্রে খবর, শনিবার ছোট মেয়েকে নিয়ে থানায় আত্মসমর্পণ করেন মৃতের স্ত্রী। তাঁদের নিয়ে তল্লাশি চালানো হয় ঘরে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতের স্ত্রী দেখিয়ে দেওয়া জাযগায় শুরু হয় খোঁড়া। উদ্ধার হয় নিখোঁজ ব্যক্তির দেহ। পুলিশ সূত্রে খবর, মাটির ১০ ফুট গভীরে পুঁতে রাখা হয়েছিল দেহ। তদন্তকারীদের অনুমান, মা এবং মেয়েরা মিলেই খুন করেছেন দশরথকে। 

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget