এক্সপ্লোর

Murshidabad: মুর্শিদাবাদের কান্দিতে কুপিয়ে খুন রেশন ডিলারকে, এলাকায় চাঞ্চল্য

Murshidabad Murder Case: মোটর বাইকে চড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা মোটরবাইক থেকে নামিয়ে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ। কান্দি (kandi) মহকুমা হাসপাতালে (hospital) নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: কান্দি থানার আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের এর রেশন ডিলার কুপিয়ে খুন করার অভিযোগ। মৃতের নাম নেপাল সাহা। বয়স ৪৫। ঘটনাটি ঘটেছে আজ সন্ধেবেলায় কান্দি (kandi) থানার মাহাদিয়া দুর্গাপুর এলাকায়। নেপালবাবু মোটর বাইকে চড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা মোটরবাইক থেকে নামিয়ে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ। কান্দি মহকুমা হাসপাতালে (hospital) নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। কি কারণে খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

এদিকে, হাওড়ায় মর্মান্তিক এক ঘটনার সাক্ষী থেকেছে সবাই। ফুলশয্যার ভোরে আত্মঘাতী (Suicide Groom) হল বর ।মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) শালিমার (Shalimar) এলাকায়। কেন এমন মর্মান্তিক ঘটনায় নানান প্রশ্ন উঠেছে।  কেন এমন ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।  নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হাওড়ার শালিমার এলাকার যুবক আদর্শ সাউয়ের সঙ্গে গত সাত ডিসেম্বর বিয়ে  হয়েছিল ব্যারাকপুরের বাসিন্দা বর্ষা কুমারীর। প্রেমের বিয়ে নয়, দেখাশোনা করে দুজনের বিয়ের ঠিক করেছিলেন দুই পরিবারের লোকজন। জানা গেছে, পেশায় গাড়ি চালক ছিল আদর্শ সাউ। তাঁর এই বিয়েতে সম্মতিও ছিল । ধুমধাম করে বিয়ে হয়েছিল।  দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব সামিল হয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে। গতকাল ছিল ফুলশয্যা।  আজ ভোরে কনে বর্ষা কুমারী ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। তিনি ফিরে এসে দেখেন বাসর ঘরেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তাঁর স্বামী আদর্শ।এই ভয়ঙ্কর দৃশ্য দেখে শিউরে ওঠেন কনে। তাঁর চিৎকারে ছুটে আসেন সবাই।  কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। খবর দেওয়া হয় পুলিশে। হাসপাতালে নিয়ে গেলে আদর্শ সাউকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আদর্শর মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। 

কিন্তু কি এমন ঘটনা ঘটল যে ফুলশয্যার ভোরে আত্মহত্যার পথ বেছে নিলেন শালিমারের ওই যুবক? বর্ষা কুমারী জানিয়েছেন, সম্বন্ধ ঠিক হওয়ার পর  বিয়ের আগেও তাঁদের ফোনে কথা হত।  এর আগে কোনওদিন এ রকম কিছু ঘটতে পারে, তা তিনি ক্ষুণাক্ষরেও  বুঝতে পারেননি। 

আরও পড়ুন: ‘কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী জোট নয়’,বার্তা বিহারের সিপিআইএমএল বিধায়কের,গুরুত্ব দিতে নারাজ তৃণমূল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget