এক্সপ্লোর

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়

Kusal Mendis: ক্যান্ডি রয়্যালসের বিরুদ্ধে কলম্বো ক্যাপসের ম্যাচে কলম্বোর অধিনায়ক কুশল মেন্ডিস দ্রুত রান নিতে যান। তখনই তাঁর ডান পেশিতে টান লাগে।

কলম্বো: আগামী সপ্তাহান্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) প্রথম টেস্টে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজ়ের আগে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। টেস্ট সিরিজ়ের আগে আপাতত দ্বীপরাষ্ট্রে লঙ্কা প্রিমিয়ার লিগ চলছে। সেই টুর্নামেন্টেই চোট পেলেন শ্রীলঙ্কা দলের বড় ভরসা।

ক্যান্ডি রয়্যালসের বিরুদ্ধে কলম্বো ক্যাপসের ম্যাচে কলম্বোর অধিনায়ক কুশল মেন্ডিস (Kusal Mendis) দ্রুত রান নিতে যান। তখনই তাঁর ডান পেশিতে টান লাগে। তাঁকে বেশ যন্ত্রণায় দেখায়। এর জেরে তিনি গোটা ম্যাচে ঠিকভাবে রানও নিতে পারছিলেন না। শেষমেশ রান আউট হয়েই সাজঘরে ফিরতে হয়। পরবর্তীতে মেডিক্যাল স্ক্যান করার পর দেখা যায় মেন্ডিসের চোট বেশ বড়। তিনি লঙ্কান প্রিমিয়ার লিগে আর খেলতেই পারবেন না। তিনি জাতীয় হাইপারফরম্যান্স সেন্টারে এরপরে রিহ্যাব সারবেন বলে লঙ্কান বোর্ডের তরফে জানানো হয়।

এই চোটের জেরেই পরের সপ্তাহে তাঁর ভারতের বিরুদ্ধে মাঠে নামা নিয়ে প্রবল সংশয় তৈরি হয়েছে। মনে করা হচ্ছে তিনি হয়তো প্রথম টেস্টে খেলতে পারেবন না। কুশলের চোট থেকে তিনি কীভাবে সেরে উঠছেন, তা প্রতিনিয়ত নজরে রাখা হবে।  

আরও পড়ুন:- অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা 

অপরদিকে, ভারতীয় শিবিরেও চোট সংশয়। এই সিরিজ় শুরুর আগে কিন্ত ভারতীয় শিবিরে ফের উদ্বেগ। এবার উদ্বেগের নাম শুভমন গিল। শুভমন গিলের বুড়ো আঙুলের চোট। কলম্বোয় অনুশীলনের মাঝেই চোট পেয়েছেন ভারত অধিনায়ক। যন্ত্রণায় ছটফট করছিলেন। পরে নেট সেশন থেকে বেরিয়েও যান। তাহলে কি চোটের জন্য গিলের শ্রীলঙ্কা সফর এখানেই শেষ হয়ে গেল?

কলম্বোয় নেটে শেষ মুহূর্তের ব্যাটিং প্রস্তুতি সারছিলেন ভারত অধিনায়ক। তার মাঝেই ব্যাটিং অনুশীলনের সময় আচমকাই ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পান গিল। বল আঙুলে লাগার ফলে যন্ত্রণা বেড়েছিল। সঙ্গে সঙ্গে বরফ লাগিয়ে দেওয়া হয় আঙুলে। বেশ কিছুক্ষণ ফিজিও নেটে এসে গিলের সঙ্গে কথা বলেন। প্রাথমিক চিকিৎসাও করা হয়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ফের যদিও ব্যাটিং অনুশীলন শুরু করেছিলেন ভারত অধিনায়ক। তবে দলীয় সূত্রে খবর, চোটটি গুরুতর নয়। তাই ১৫ আগস্ট থেকে শুরু হতে চলা প্রথম টেস্টে গিলের মাঠে নামতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। তবে প্রস্তুতি ম্য়াচে হয়ত নাও খেলতে পারেন ডানহাতি ব্যাটার। 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Rajkumar On Virat: কোহলি কি আদৌ খেলবেন ২০২৭ বিশ্বকাপ? বড় বয়ান দিলেন ছোটবেলার কোচ রাজকুমার শর্মা
কোহলি কি আদৌ খেলবেন ২০২৭ বিশ্বকাপ? বড় বয়ান দিলেন ছোটবেলার কোচ রাজকুমার শর্মা
Manav Suthar Record: ১৩১ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন, কাউন্টিতেও এবার রেকর্ডবুকে মানব সুথার
১৩১ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন, কাউন্টিতেও এবার রেকর্ডবুকে মানব সুথার
Shubman Gill: ক্রিকেট থেকে বিরতিতে, লিভারপুল ক্যাপ্টেনের সঙ্গে দেখা করলেন গিল, কী করছেন?
ক্রিকেট থেকে বিরতিতে, লিভারপুল ক্যাপ্টেনের সঙ্গে দেখা করলেন গিল, কী করছেন?
IND vs AFG: আফগান সিরিজ়ের আগে অনুশীলনে ফিরে স্বমহিমায় বুমরা, যশপ্রীতের বোলিং সামলাতে নাকানি চোবানি খেল বৈভব
আফগান সিরিজ়ের আগে অনুশীলনে ফিরে স্বমহিমায় বুমরা, যশপ্রীতের বোলিং সামলাতে নাকানি চোবানি খেল বৈভব
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক
MD Selim : 'আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না?' বললেন সেলিম | BJP Government
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget