এক্সপ্লোর

Murshidabad News: স্বজনপোষণ ও ছাপ্পা ভোটের অভিযোগে ফের ব্যালট বিশৃঙ্খলা, সংঘর্ষে তৃণমূলের দুই গোষ্ঠী

বীরভূমে নবজোয়ার কর্মসূচির শুরুর দিনেই চূড়ান্ত বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যেতেই কর্মীদের মধ্য়ে শুরু হল ব্যালট নিয়ে অশান্তি।

ভাস্কর মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী, বড়ঞা: বহরমপুরের পর এবার বড়ঞা। মুর্শিদাবাদের তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে, প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি নিয়ে এবার সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী। ক্যাম্পের বাইরে ফেলে দেওয়া হল ব্যালট বক্স। উঠল স্বজনপোষণ ও ছাপ্পা ভোটের অভিযোগও। গতকাল বড়ঞায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ক্যাম্পে ছিলেন, সেখানেই চলছিল ভোটাভুটি। কিন্তু ৪-৫টি ব্লকের ভোটাভুটির সময় উত্তেজনার সৃষ্টি হয়। কল্যাণপুর ১ ও ২ ব্লকের ভোটাভুটিতে,  ছাপ্পা ভোটের অভিযোগে পুলিশের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বেধে যায়। জজান ব্লকে আবার ভোটার লিস্টে নাম না থাকার অভিযোগ তোলে একপক্ষ। এরপরই ব্যালট বক্স বাইরে ফেলে দেওয়া হয়। একই দৃশ্য ধরা পড়ে পাঁচথুপি, ভরতপুর, কুলি ব্লকের ভোটাভুটির সময়েও। যদিও এরপর ফের শৃঙ্খলা রক্ষার বার্তা দেন অভিষেক। সেই সঙ্গে তিনি আরও বলেন, ২০২১-এ দলে অনেক বেনোজল ঢুকে পড়েছিল। নবজোয়ার যাত্রায় সেই আবর্জনা ভেসে যাবে।

বীরভূমে নবজোয়ার কর্মসূচির শুরুর দিনেই চূড়ান্ত বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যেতেই কর্মীদের মধ্য়ে শুরু হল ব্যালট নিয়ে অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশকে। অন্যদিকে, সায়েন্স সিটিতে অমিত শাহের অনুষ্ঠান শুরুর আগে পাস নিয়ে ধস্তাধস্তিতে জড়ালেন দর্শকরা। বীরভূমে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের 'নবজোয়ার' কর্মসূচির শুরুর দিনেই তুমুল বিশৃঙ্খলা। 

ব্যালট বিশৃঙ্খলার ছবির পুনরাবৃত্তি দেখা গেল বীরভূমেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পরই মুরারইয়ের চাতরা হাইস্কুল মাঠে কর্মীদের মধ্যে শুরু হল তুমুল হাতাহাতি। ব্যালট বক্স তুলে নিয়ে পালাতে দেখা গেল তৃণমূল কর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটতে হল পুলিশকে। নবজোয়ার কর্মসূচির শুরুর দিন থেকেই বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে, এরপর, 
অনুব্রতহীন বীরভূমে অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে আলাদা নজর ছিল রাজনৈতিক মহলের। সেখানেও প্রার্থী বাছাই ঘিরে তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি। 

সোমবার রাতে বড়ঞায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে ভোটাভুটির সময় সংঘর্ষে জড়াতে দেখা যায় তৃণমূলের দুই গোষ্ঠীকে।ক্যাম্পের বাইরে তুলে ফেলে দেওয়া হল ব্যালট বক্স।
তার আগে কোচবিহারের গোসানিমারিতে ছিঁড়ে কুচিয়ে ফেলে দেওয়া হয় ব্য়ালট পেপার। ভেঙে দেওয়া হয় গোটা ব্য়ালট বক্সই! এরপর সাহেবগঞ্জেও সামনে আসে ব্যালট বিশৃঙ্খলার ছবি। 

জলপাইগুড়ির রাজগঞ্জেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এরপর উত্তর দিনাজপুরের করণদিঘিতে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সভা শেষে মিনিট দশেক ধরে নেতা-কর্মীদের মধ্যে তুমুল হাতাহাতির ছবিও সামনে এসেছে। এই নিয়ে বারবার কড়া বার্তাও দিতে শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। 

কিন্তু, অভিষেকের এই বার্তার পরও নানা জায়গায় কোনওভাবেই থামছে না ব্যালট ঘিরে বিশৃঙ্খলা। একদিকে তৃণমূলের কর্মসূচিতে যখন এই ছবি, তখন মঙ্গলবারই সায়েন্স সিটি অডিটরিয়ামে অমিত শাহর অনুষ্ঠানের আগেই, পাস নিয়ে বাধল হাতাহাতি। পাসের জন্য় ধস্তাধস্তিতে জড়ালেন দর্শকরা। মঙ্গলবার সায়েন্স সিটিতে অমিত শাহর দুটো অনুষ্ঠান ছিল। 
এর মধ্য়ে সায়েন্স সিটি অডিটরিয়ামের অনুষ্ঠানের উদ্য়োক্তা 'খোলা হাওয়া' নামে একটি সংগঠন। যার সভাপতি পদে রয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত।  এই অনুষ্ঠানের জন্য় বিশেষ পাসের ব্য়বস্থা করা হয়েছিল।  অমিত শাহ অডিটরিয়ামে পৌঁছনোর আগে, সেই পাস নিয়েই দর্শকদের মধ্য়ে হাতাহাতি বেধে যায়! যা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget