এক্সপ্লোর

Murshidabad News: ফের প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব ! ‘গোষ্ঠীকোন্দল’ কটাক্ষ বিরোধীদের

Humayun Kabir: অন্যদিকে তাঁদের এলাকায় অনুষ্ঠান হলেও, আমন্ত্রণ না জানানোর অভিযোগ তুললেন আরেক বিধায়ক ও ব্লক সভাপতি। গোটা ঘটনায় মুর্শিদাবাদের ফের প্রকাশ্যে এল তৃণমূলের দ্বন্দ্ব! 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: একদিকে মঞ্চে উপস্থিত না থাকায় ব্লক সভাপতিকে সতর্ক করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। অন্যদিকে তাঁদের এলাকায় অনুষ্ঠান হলেও, আমন্ত্রণ না জানানোর অভিযোগ তুললেন আরেক বিধায়ক ও ব্লক সভাপতি। গোটা ঘটনায় মুর্শিদাবাদের (Murshidabad) ফের প্রকাশ্যে এল তৃণমূলের দ্বন্দ্ব! 

ভরতপুরের  তৃণমূল (TMC) কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) বলেন, এখানকার মাদারের সভাপতি, তাঁকেও অনুরোধ করব, আপনি যদি রাজনীতির মঞ্চে টিকে থাকতে চান, প্রতিযোগিতা করুন, সেই প্রতিযোগিতা কাউকে টেনে নামানোর প্রতিযোগিতা নয়। মুর্শিদাবাদে ফের তৃণমূল বনাম তৃণমূল! অনুষ্ঠানে উপস্থিত না থাকায়, এক ব্লকের সভাপতিতে কার্যত সতর্ক করে দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। আমন্ত্রণ পাননি বলে পাল্টা দাবি করেছেন ব্লক সভাপতি। তাঁকে না জানিয়েই, এলাকায় কর্মসূচি নেওয়া হয়েছে বলে অভিযোগ তুললেন বড়ঞার তৃণমূল বিধায়ক (TMC MLA)।

শনিবার দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভরতপুরের বুন্দরিয়ায় সভার ডাক দিয়েছিল, ব্লক যুব তৃণমূল কংগ্রেস। যেখানে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল, সেটি বড়ঞা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। যেখনে উপস্থিত ছিলেন পাশের বিধানসভা কেন্দ্র, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। অথচ মঞ্চে দেখা যায়নি এলাকার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। শুধু তিনি নন, অনুষ্ঠানে ভরতপুর এক দক্ষিণ ব্লকের সভাপতি নজরুল ইসলাম উপস্থিত থাকলেও, ছিলেন না উত্তর ব্লকের সভাপতি সঞ্জয় সরখেল। যে কারণে প্রথমে মঞ্চ থেকে ও পরে সংবাদমাধ্যমের সামনেও ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক।

ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীরের কথায়, বিধায়ক অনেক ব্যস্ততম বিধায়ক, অনেক কাজে আছে, তাই হয়ত আসেননি। ব্লক সভাপতি কেন আসেননি সেটার ব্যাখ্যা আমি দেব না, আরেকজন ব্লক সভাপতি আছেন নজরুল ইসলাম, তিনিই ভাল বলতে পারবেন, তাঁর সহকর্মী কেন আসেননি। উল্টোদিকে স্থানীয় তৃণমূল বিধায়ক ও ভরতপুর ১ নম্বর উত্তর ব্লকের সভাপতির দাবি, এলাকায় যে কর্মসূচি নেওয়া হয়েছে, তা তাঁদের জানানোই হয়নি।

বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার কথায়, আমি বিধানসভায় আছি, আমার সঙ্গে কথা বলেননি, ব্লক সভাপতির সঙ্গে কথা বলেননি। না বলে অনুষ্ঠান ঠিক করেছেন। ভরতপুর ১ উত্তর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় সরখেল বলছেন, 'আমিও ব্যস্ত ছিলাম, আমাকে হয়ত জানানোর সময় পায়নি। প্রশ্ন- একটা প্রোগ্রাম না কি আপনি করেননি। উত্তর- ওসব ফালতু কথা। আমাকে যেহেতু জানায়নি, তাই হয়তো লোকজন হয়নি। লোকজন কম হয়েছে বলে এসব বলছে।

বহরমপুর-মুর্শিদাবাদ সংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভানেত্রী শাওনি সিংহ রায়ের কথায় , কোন কাজকে নিয়ে বা কারও অনুপস্থিতি নিয়ে কোন উল্টো পাল্টা কথা বলা ঠিক নয়। আমি দেখে নিচ্ছি কি ঘটনা ঘটেছে, আমার কাছে বিস্তারিত তথ্য প্রকাশ নেই,  আমি বিস্তারিত জেনে নিয়ে তারপর নিশ্চয় একটা আলোচনা করব।

গত ২৯ অক্টোবর সালারে, হুমায়ুন কবীরের ঘনিষ্ঠ অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছিল দলেরই একাংশের বিরুদ্ধে! এবার বিধায়কের অনুষ্ঠানের ব্লক সভাপতির গরহাজিরা নিয়ে ফের সামনে চলে এল শাসকদলের কোন্দল!! পঞ্চায়েত ভোটের আগে এই ফাটল বোজাতে পারবে তৃণমূল?

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget