এক্সপ্লোর

Murshidabad: বিধায়কের গাড়িতে ধাক্কা! দুর্ঘটনার কবলে জাকির হোসেনের কনভয়

Car Accident: ২টি গাড়ির ধাক্কায় ২ চালক আহত, অক্ষত তৃণমূল বিধায়ক জাকির হোসেন।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: এবার দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের কনভয়। মুর্শিদাবাদের জঙ্গিপুরে বিধায়কের কনভয়ের সামনে হঠাৎ অন্য একটি গাড়ি। পাইলট কার হঠাৎ দাঁড়িয়ে যাওয়ায় পিছনে থাকা বিধায়কের গাড়ির ধাক্কা। ২টি গাড়ির ধাক্কায় ২ চালক আহত, অক্ষত তৃণমূল বিধায়ক জাকির হোসেন।

তদন্ত চান জাকির:
কীভাবে কনভয়ের সামনে অন্য গাড়ি? তদন্ত চান প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। সাগরদিঘি উপনির্বাচনের প্রচার সেরে ফেরার সময় দুর্ঘটনায় বিধায়কের কনভয়।

এর আগে ২০২১ সালে একবার বোমা হামলায় গুরুতর জখম হয়েছিলেন জাকির হোসেন। তখন তিনি শ্রম দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার মুখেই আক্রান্ত হয়েছিলেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী। প্রথমে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে SSKM হাসপাতালে নিয়ে আসা হয়। কলকাতা ফেরার জন্য ট্রেন ধরতে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। তখনই মন্ত্রীকে লক্ষ্য করে বোমাবাজি করে কয়েকজন দুষ্কৃতী। গুরুতর জখম হন মন্ত্রী ও তাঁর কয়েকজন সঙ্গী।কিন্তু কেন আক্রান্ত হলেন একজন মন্ত্রী? হামলার নেপথ্যে কারা? তৃণমূল সূত্রে দাবি, জেলায় গরু পাচারকারীদের দৌরাত্ম্যের প্রতিবাদে রাজ্য সরকারের কাছে লিখিত অভিযোগ করেছিলেন মন্ত্রী। এ নিয়ে এলাকার কিছু ব্যবসায়ীর সঙ্গে তঁর বিবাদও ছিল। যার ফলে দীর্ঘদিন ধরেই টার্গেট ছিলেন জাকির হোসেন। পাশাপাশি, দলের একাংশের সঙ্গে তাঁর দূরত্ব ছিল বলেও দাবি অনুগামীদের। আক্রান্ত হতে পারেন বলে রঘুনাথগঞ্জ থানায় অভিযোগও দায়ের করেন জাকির হোসেন।

সম্প্রতি আয়কর দফতরের হানা:
সম্প্রতি জাকির হোসেনের বাড়ি, অফিস ও কারখানার হানা দিয়েছিল আয়কর দফতর। সেই ঘটনায় জাকির হোসেনের বাড়ি, অফিস, গুদাম, কারখানা থেকে উদ্ধার হয়েছিল কয়েকর কোটি টাকা। সেই টাকা কোথা থেকে এল তা জানতে জাকির হোসেনকে পরে জিজ্ঞাসাবাদও করা হয়।

প্রাক্তন মন্ত্রী বলেছিলেন, 'শ্রমিক ও আমার স্ত্রী-ছেলের যৎসামান্য টাকা বাড়ি থেকে পেয়েছে আয়কর দফতর। চালকলে চাষিদের কাছ থেকে নগদে ধান কেনার টাকা রাখা ছিল, সেটাই বাজেয়াপ্ত করেছে। এভাবে চললে ব্য়বসা বন্ধ করে দিতে হবে।' ওই ঘটনায় দলীয় বিধায়কের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'জাকির বিড়ি শিল্পপতি, ২০ হাজার বিড়ি শ্রমিকের মাইনে কি ব্যাঙ্কে দেবে? কতজন বিড়ি শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ? কতজন চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? খালি আধার দাও, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দাও, ক্যা দাও, এনআরসি দাও, এই করছে।' 

আরও পড়ুন: সিপিএমের সঙ্গে জোটে না জেলা কংগ্রেসের, জানানো হল কারণও

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget