এক্সপ্লোর

TMC Worker Death : মুর্শিদাবাদে গভীর রাতে বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে এলোপাথাড়ি কোপ, খুন

Murshidabad News : 'কয়েকমাস আগে এশাদুলের ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ করা হয়', অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিল অভিযুক্তরা, দাবি নিহতর পরিবারের।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ায় তৃণমূল কর্মীকে (TMC Worker) কুপিয়ে খুন। গভীর রাতে বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে এলোপাথাড়ি কোপ মারা হয়। যারপরই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

'কয়েকমাস আগে এশাদুলের ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ করা হয়', অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিল অভিযুক্তরা, দাবি নিহতর পরিবারের। হামলার নেপথ্য়ে কংগ্রেস, অভিযোগ তৃণমূলের। পাল্টা অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন এসপি।

কয়েকমাস আগে আক্রান্ত ছেলে

মুর্শিদাবাদের হরিহরপাড়ার মালপাড়া এলাকার মৃত তৃণমূল কর্মীর ছেলে কয়েকমাস আগে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন। যে সময় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসাপাতেল ভর্তি করতে হয়েছিল। মাঝে বেশ কিছু সময় কেটে গেলেও তাঁর শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি বলেই পরিবারের দাবি। সেই ঘটনার জেরে পুলিশে যে অভিযোগ দায়ের হয়েছিল তা তুলে নিতে এশাদুলের পরিবারের ওপর বারবার চাপ তৈরি করা হচ্ছিল বলেই তাঁদের অভিযোগ।                                                              

অভিযোগ তুলে না নেওয়ার জেরেই তাঁর ছেলেকে ঘরে ঢুকে দুষ্কৃতীরা কুপিয়ে খুন করেছে বলে সরাসরি অভিযোগ করেছেন মৃত তৃণমূল কর্মী এশাদুল মণ্ডলের মা। পাশাপাশি খুনের জন্য কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। স্থানীয় নেতারা জানিয়েছেন, মৃত এশাদুল দীর্ঘদিনের তৃণমূল কর্মী। তাঁৎ ছেলেও আগে আক্রান্ত হয়েছিল। পাশাপাশি তৃণমূল শিবিরের পক্ষে অভিযোগের তির কংগ্রেসের দিকে। যদিও রাজ্যের শাসকদলের কর্মীদের অভিযোগ খারিজ করে দিয়েছে হাত-শিবির।                             

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘরে ঢুকে এভাবে একজনকে খুন করার পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে নাকি কোনও ব্যক্তিগত বিবাদের জেরে এভাবে খুনের ঘটনা, তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। পাশাপাশি পুলিশের তদন্তের ওপর তাঁরা ভরসা রাখছেন বলেই জানিয়েছে রাজনৈতিক দলগুলি।                         

আরও পড়ুন- বেলঘরিয়ায় তিন ভাই-বোনের মৃতদেহ উদ্ধার

সেরা শিরোনাম

News Live: চোরবাগানকাণ্ডে নিরীহদের গ্রেফতারির অভিযোগ কুণাল ঘোষের
চোরবাগানকাণ্ডে নিরীহদের গ্রেফতারির অভিযোগ কুণাল ঘোষের
Mamata TMC : ১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল
Mamata TMC : ১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল
Newtown Fire Incident: মর্মান্তিক, নিউটাউনে সিটি সেন্টার টু-এর পিছনে বিধ্বংসী আগুন, সিলিন্ডার বিস্ফোরণ, লেলিহান শিখার গ্রাসে ২০-২৫ টি ঘর, আতঙ্কে পালালেন বাসিন্দারা..
মর্মান্তিক, নিউটাউনে সিটি সেন্টার টু-এর পিছনে বিধ্বংসী আগুন, সিলিন্ডার বিস্ফোরণ, লেলিহান শিখার গ্রাসে ২০-২৫ টি ঘর, আতঙ্কে পালালেন বাসিন্দারা..
TMC News: চোরবাগানকাণ্ডে আসল অপরাধীদের আড়াল? প্রতিবাদে থানার সামনে বসে পড়লেন কুণাল ঘোষ, বাইরে ‘দেশদ্রোহী’ স্লোগান বিজেপি-র
চোরবাগানকাণ্ডে আসল অপরাধীদের আড়াল? প্রতিবাদে থানার সামনে বসে পড়লেন কুণাল ঘোষ, বাইরে ‘দেশদ্রোহী’ স্লোগান বিজেপি-র

ভিডিও

Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ
Kunal Ghosh | আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে মমতা তৃণমূলের কুণাল ঘোষ | #abpananda
NCPI News: পুরভোটের আগে বেলেঘাটায় এবার NCPI-র নামে হোডিং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে পড়ল কালি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget