এক্সপ্লোর

Murshidabad Weather Update: ৪০ ছুঁইছুঁই পারদ, বৃষ্টি কাটতেই লাগাতার চড়ছে তাপমাত্রা

Murshidabad News: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।

বহরমপুর: ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই বেড়েছে তাপমাত্রা। বর্তমানে রোদের তেজে বাড়ির বাইরে বেরনো দায় হয়ে উঠেছে। এ বারের গরমে তীব্র ভোগান্তি রয়েছে বলে আগেই জানিয়েছেন আবহবিদরা। এখনও পর্যন্ত সেই ইঙ্গিতই মিলছে। পর পর কয়েক দিন বৃষ্টিতে কিছুটা হলেও প্রাণ জুড়িয়েছে। তবে গরম থেকে রেহাই নেই এখনই। বরং দাবদাহ বাড়বে।

মার্চের গোড়া থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে। তীব্র দাবদাহ শুরু না হলেও, গাত্রদহনের পরিস্থিতি উপস্থিত হয়েছে। বাড়ির বাইরে পা রাখলে অস্বস্তি বোধ হচ্ছে। বুধবারও সেই রেশই বজায় থাকবে। গত কয়েক দিন বৃষ্টি হলেও, আজ শুকনোই কাটবে। তাপমাত্রা না বাড়লেও, গরম থাকবে। অনুভূত হবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

বুধবার বৃষ্টির সম্ভাবনা নেই, ঝলমলে পরিষ্কার আকাশ 

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার মুর্শিদাবাদ জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। বিকেলের দিকে মেঘ জমতে পারে। কোথাও কোথাও রোদের লুকোচুরি খেলা দেখা যেতে পারে। সকালে, বিকেলে এমনকি গভীর রাতেও বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায়। আবহাওয়া দফতর জানিয়েছে, বিকেলের দিকে জোরে হাওয়াও বইতে পারে জেলার একাধিক জায়গায়, ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে। তাপমাত্রা সামান্য সে ভাবে না বাড়লেও, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে (District Weather Updates)। 

বুধবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে বেলার দিকে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৩১ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৪৭ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।

একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 

সর্বোচ্চ তাপমাত্রা- ৩৮ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৩ ডিগ্রি সেলসিয়াস

বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৪৩ শতাংশ

সামগ্রিক আবহাওয়া-বৃষ্টির সম্ভাবনা নেই, আরও চড়বে পারদ

সূর্যোদয়- সকাল ৫টা বেজে ২৪ মিনিট

সূর্যাস্ত- বিকেল ৫টা বেজে ৫৪ মিনিট

আরও পড়ুন: CV Ananda Bose: 'মানুষের স্বার্থেই নির্দেশ, নতুন সূর্যোদয় বাংলায়', কেন্দ্রীয় বহিনী মোতায়েন নিয়ে বললেন রাজ্যপাল

রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।

এ দিকে, ফেব্রুয়ারির মাঝামাধি সময় থেকেই বঙ্গ থেকে বিদায় নেয় শীত। তার জায়গায় তাপমাত্রার পারদ লাগাতার চড়তে থাকে। তবে স,সম্প্রতি বৃষ্টির জেরে স্বস্তি পান সকলে। ঠান্ডা ঠান্ডা ভাব থাকায় শেষবেলায় শীতের আমেজটুকু চেটেপুটে নিতে দেখা যায় সকলকে। তবে ২০২৩ সালে গ্রীষ্ম নিয়ে এখন থেকেই উদ্বেগ দেখা দিয়েছে। কারণ এ বারে দীর্ঘমেয়াদি গরমের পাশাপাশি রেকর্ড তাপমাত্রার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। শুধু তাই নয়, যত দিন যাবে পারদ ক্রমশ সহ্যসীমার বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা। তাতে বিশেষত এশিয়ার দেশগুলিতে জলকষ্ট দেখা দেবে বলে সম্প্রতি জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
Infiltration: অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের , 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'
অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের, 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'
BJP News Update: রবিবাসরীয় সকালে মাঠে বেঞ্চ পেতে বসলেন বিধায়ক, শুনলেন বাসিন্দাদের অভাব-অভিযোগের কথা
রবিবাসরীয় সকালে মাঠে বেঞ্চ পেতে বসলেন বিধায়ক, শুনলেন বাসিন্দাদের অভাব-অভিযোগের কথা
KMC Bulldozer Mission: কসবা, বেলেঘাটা, তিলজলা - ৩ জায়গায় পুরসভার বুলডোজার অভিযান, ভেঙে ফেলা হচ্ছে বেআইনি নির্মাণ
কসবা, বেলেঘাটা, তিলজলা - ৩ জায়গায় পুরসভার বুলডোজার অভিযান, ভেঙে ফেলা হচ্ছে বেআইনি নির্মাণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget