এক্সপ্লোর

CV Ananda Bose: 'মানুষের স্বার্থেই নির্দেশ, নতুন সূর্যোদয় বাংলায়', কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বললেন রাজ্যপাল

Central Forces: রামনবমীর মিছিল ঘিরে অশান্তির পর হনুমান জয়ন্তী নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

কলকাতা: অশান্তির খবর পেয়ে উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে ফিরে এসেছিলেন। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী (Central Forces) মোতায়েনের নির্দেশকে এ বার স্বাগত জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তিনি জানিয়েছেন, রাজ্যের সঙ্গে এ ব্যাপারে একসঙ্গে কাজ করবেন রাজভবন। মানুষের স্বার্থেই আদালত এমন নির্দেশ দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। 

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট

রামনবমীর মিছিল ঘিরে অশান্তির পর হনুমান জয়ন্তী নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সেই আবহে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নবান্নের তরফেও সেই মতো তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানানো হয়েছে। তাতে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও। 

বুধবার সংবাদমাধ্যমে তা নিয়ে মুখ খোলেন রাজ্যপাল। তিনি বলেন, "সবকিছুর জন্য আমরা তৈরি। কাল একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য-রাজভবন। মানুষের স্বার্থেই হাইকোর্টের রায়। গুহায় ঢুকে থাকবে দুর্বৃত্তরা। কাল বাংলার মানুষের জন্য নতুন সূর্যোদয় হবে। মানুষের স্বার্থে হাইকোর্টের রায়। আমরা একসঙ্গে থাকব।"

আরও পড়ুন: Suvendu Adhikari: রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, নজরবন্দি করা হোক মমতাকে, দাবি তুললেন শুভেন্দু

নবান্নের তরফে জানানো হয়েছে, কলকাতা, হুগলি, ব্যারাকপুরে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ট্যুইটারে সেই আবেদন মঞ্জুরের কথা জানানো হয়েছে। রাজ্য পুলিশকে সাহায্য করতে বাহিনী পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে। তার আগে, এ দিন কামারহাটি, চুঁচুড়ায় রাজ্য পুলিশ রুট মার্চ করেছে।

রাজ্য পুলিশের উপর অনাস্থা প্রকাশ করে আদালত

এ দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে গিয়ে রাজ্য পুলিশের উপর অনাস্থা প্রকাশ করে আদালত। আদালত বলে, "শান্তি ফেরাতে কিছু করা দরকার। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিন।" হনুমান জয়ন্তীতে রাজনৈতিক নেতাদের বক্তব্য পেশ না করারও নির্দেশ দিয়েছে আদালত। সার্বিক ভাবে হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রিষড়ায় অশান্তির ঘটনায় হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার আবেদন জানান বিরোধী দলনেতা শুভেনদু অধিকারীর আইনজীবী। সেই মামলায় বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, "চিকিৎসার থেকে প্রতিষেধক ভাল। গতবার গণেশ চতুর্থীর শোভাযাত্রা নিয়ে আমি শুনানি করেছি। গত ৮-৯ বছর ধরে কোনও ঘটনা ঘটেনি। সামনে হনুমান জয়ন্তী আসছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, রাজ্য পুলিশ না পারলে প্যারামিলিটারির সাহায্য নিন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sumit Roy: সরকারি জমি...প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি! কীভাবে দুর্নীতি করছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি...প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি! কীভাবে দুর্নীতি করছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget