এক্সপ্লোর

South 24 Parganas News: ডায়মন্ড হারবারে পুলিশ কর্মীর রহস্যমৃত্যু, ষড়যন্ত্রের আশঙ্কা পরিবারের

South 24 Parganas News: ডায়মন্ড হারবার থানার এএসআই সমীর দাসের অস্বাভাবিক মৃত্যুর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা করছে তাঁর পরিবার। হাওড়া শিবপুরে আদি বাড়ি নিহত পুলিশ অফিসারের।

জয়দীপ হালদার, ডায়মন্ড হারবার: ডিউটি থেকে ফেরার পথে, ডায়মন্ড হারবারে পুলিশ কর্মীর রহস্যমৃত্যু। মৃতের নাম সমীর দাস। বাড়ি হাওড়ায়। ডায়মন্ড হারবার থানায় এএসআই পদে কর্মরত ছিলেন সমীর। আজ সকালে ডায়মন্ড হারবারে একটি পেট্রোল পাম্পের সামনে রাস্তার ধারে ওই পুলিশ কর্মীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃত্যুর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা পরিবারের। বাসের ধাক্কায় মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বেসরকারি বাসের চালককে আটক করেছে পুলিশ।

পুলিশ কর্মীর রহস্যমৃত্যু: ডায়মন্ড হারবার থানার এএসআই সমীর দাসের অস্বাভাবিক মৃত্যুর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা করছে তাঁর পরিবার। হাওড়া শিবপুরে আদি বাড়ি নিহত পুলিশ অফিসারের। তাঁর স্ত্রী শুক্লা দাস এদিন সকালে দুর্ঘটনার কথা জানতে পারেন। তাঁর দাবি, নিহত পুলিশ কর্মীর ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে। দুর্ঘটনার জন্য এরকম হতে পারে না বলে দাবি তাঁর। পেট্রোল পাম্পের সামনে সিসিটিভি না থাকায় সন্দেহ প্রকাশ করেছেন নিহত সমীর দাসের স্ত্রী। চলতি সপ্তাহে জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়ি ফেরার কথা ছিল নিহত পুলিশ আধিকারিকের। সমীর দাসের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।

কলেজ ছাত্রের দেহ উদ্ধার: এদিকে সোনারপুরের (Sonarpur) বৈকুণ্ঠপুরে কলে জছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। প্রেমে প্রত্যাখ্যানের জেরে আত্মহত্যা, দাবি পরিবারের। মৃতের নাম আকাশ চৌধুরী। গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের ইতিহাস অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া। সুইসাইড নোটে উল্লেখ, সহপাঠিনীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়।  পরিবার সূত্রে খবর, সহপাঠীর নিত্য প্রয়োজনীয় ও পছন্দের নানান জিনিস তার হাতে তুলে দিত আকাশ। অভিযোগ, সম্প্রতি আরেক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। আকাশের সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করে। তিনবছরের প্রেমের সম্পর্কে ছেদ টানেন প্রেমিকা। এরপর গতকাল বাড়ি থেকে উদ্ধার হয় কলেজ পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ। মিলেছে একটা সুইসাইড নোটও। প্রেমিকার বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রের পরিবার। আজ আকাশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এই ঘটনায় আকাশের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

আরও পড়ুন: Nadia News: ভোরবেলা তেহট্টের হাসপাতালে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন রোগীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
PM Modi: NEET কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর,
NEET কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, "হাই পাওয়ার্ড কমিটির টাস্কফোর্স গঠন করা হচ্ছে.."
CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
CM On Annapurna Yojana: পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ? “আমি পরামর্শ দিলাম..”
পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ? “আমি পরামর্শ দিলাম..”

ভিডিও

BJP Government in West Bengal: কল্যাণীর পর কৃষ্ণনগর, ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?
Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget