এক্সপ্লোর

Coochbehar News:রাস্তার ধারে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ, মাথাভাঙার ঘটনায় আঙুল বিজেপির দিকে

TMC Worker Death:এবার কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলকর্মীর রহস্যমৃত্যু। রাস্তার ধারে উদ্ধার হল তৃণমূল কর্মী দুলাল বিশ্বাসের দেহ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: এবার কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলকর্মীর রহস্যমৃত্যু। রাস্তার ধারে উদ্ধার হল তৃণমূল কর্মী দুলাল বিশ্বাসের দেহ। গত কাল অর্থাৎ রবিবার রাতে তৃণমূলের বিজয় মিছিল থেকে ফেরার পথে 'নিখোঁজ' হয়ে যান দুলাল, উঠে এল এমনই। গভীর রাতে রাস্তার ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে তৃণমূল। যদিও ব্যবসায়িক ঝামেলার কারণে খুন, বলে অনুমান  করছে মৃতের পরিবার। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই, দাবি বিজেপির। 

ভোট মিটলেও থামছে না মৃত্যুমিছিল...
ভোট গণনা শেষ হয়ে গেলেও, সন্ত্রাসের ছবিটা এখনও পাল্টাচ্ছে না রাজ্যে! কখনও শাসকদলের কর্মী কখনও বিজেপি কর্মী। ভোট পর্ব থেকেই একাধিক কর্মী মৃত্যু হয়েছে। পঞ্চায়েতের মনোনয়নপর্ব থেকেই একের পর এক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে।  ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। ভোট মিটেছে প্রায় ১ মাস পার হতে চলল। কিন্তু, তারপরও ভোটের দিন সন্ত্রাসে জখমদের মৃত্যু মিছিল চলছেই। সম্প্রতি NRS হাসপাতালে মৃত্যু হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের আরও এক তৃণমূল কর্মীর। মৃতের নাম সইবুর রহমান। হামলার অভিযোগ ওঠে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধেও। এতেই শেষ নয়। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে, বিজয় মিছিলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণহানির অভিযোগ ওঠে। আবির ছোড়া নিয়ে বচসা জেরে, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। অভিযোগ ওঠে, ছেলেকে বাঁচাতে গেলে, মাকে ধাক্কা মারা হয়। পড়ে গিয়ে মৃত্যু হয় মহিলার। এই বিষ্ণপুরেই মৃত্যু হয় বিজেপির পরাজিত প্রার্থীর।  প্রচারের সময়ে থেকে একাধিকবার, তাঁকে তৃণমূলের কর্মীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গত শুক্রবার, মৃত্যু হয় বিজেপির পরাজিত প্রার্থী ভোলানাথ মণ্ডলের। ভোটের দিন উত্তর দিনাজপুরের হেমতাবাদে এক ব্যক্তির গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। খুনের অভিযোগ পরিবারের। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। প্রতিবাদে হেমতাবাদের বাঙালবাড়ি মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে পাট খেতের পাশে গাছের নীচে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় নারায়ণ সরকারের দেহ। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ আত্মহত্যার তত্ত্ব খাড়া করে দায় এড়ানোর চেষ্টা করছে। 

সেই তালিকায় নয়া সংযোজন কি দুলাল বিশ্বাস? বলবে সময়। 

 

আরও পড়ুন:নিঝুম সন্ধ্যা, আঁধার রাত, আর ধূসর গোলক, প্রথম দর্শনেই বাজিমাত, কক্ষপথ থেকে চাঁদের ছবি পাঠাল চন্দ্রযান-৩

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget