এক্সপ্লোর

Chandrayaan-3: নিঝুম সন্ধ্যা, আর ধূসর গোলক, প্রথম দর্শনেই বাজিমাত, কক্ষপথ থেকে চাঁদের ছবি পাঠাল চন্দ্রযান-৩

ISRO:- রবিবার রাতে ISRO-র তরফে চন্দ্রযান-৩ মহাকাশযানের দেখা চাঁদকে ভারতীয়দের সামনে তুলে ধরা হয়েছে।

নয়াদিল্লি: চাঁদের বাড়ি পৌঁছতে বাকি আর কিছুটা পথ। তার আগেই কাছ থেকে সারা হয়ে গেল চন্দ্রদর্শন। একেবারে গা ঘেঁষে থাকা অবস্থায় চাঁদের ছবি তুলল ভারতের চন্দ্রযান-৩ মহাকাশযান (Chandrayaan 3)। প্রথম বার কাছ থেকে চাঁদের যে রূপ ধরা পড়েছে চন্দ্রযান-৩-এর ক্যামেরায়, তা প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. 

রবিবার রাতে ISRO-র তরফে চন্দ্রযান-৩ মহাকাশযানের দেখা চাঁদকে ভারতীয়দের সামনে তুলে ধরা হয়েছে। মাত্র ৪৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে ধূসর গোলকের মতো দেখাচ্ছে পৃথিবীর উপগ্রহকে। এবড়ো খেবড়ো চন্দ্রপৃষ্ঠ, তার বুকে জেগে থাকা বিরাটা আকারের গহ্বরগুলিও স্পষ্ট ধরা পড়েছে। 

ওই ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ISRO লেখে, 'চন্দ্রযান-৩ মহাকাশযানের দেখা চাঁদ। ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে ঢোকার সময় তোলা ছবি'। শনিবার সন্ধে ৭টা বেজে ১২ মিনিটে চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-৩। সেই সময়ই ওই ছবি তোলা হয় বলে জানানো হয়েছে ISRO-র তরফে। এখনও পর্যন্ত অভিযান মসৃণ ভাবেই এগোচ্ছে বলে জানিয়েছে ISRO.

তবে তার আগে নিরাপদে চাঁদের মাটি ছোঁয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামী ২৩ অগাস্ট চন্দ্রযান-৩ মহাকাশযানকে চাঁদের বুকে নামানোর পরিকল্পনা রয়েছে ISRO-র। অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই পদক্ষেপু সম্পূর্ণ করতে হবে। পালকের মতো চাঁদের মাটি ছোঁয়াতে হবে চন্দ্রযান-৩ মহাকাশযানকে। তাই সন্তর্পণে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গোটা অভিযানকে।

আরও পড়ুন: Manipur Violence : অগ্নিগর্ভই মণিপুর, বীরেন সিং সরকারের উপর থেকে সমর্থন তুলে নিল বিজেপির শরিকদল

চন্দ্রযান-৩ মহাকাশযানে একটি প্রোপালসন মডিউল ল্যান্ডার 'বিক্রম'কে বয়ে নিয়ে চলেছে। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমে অবতরণ করবে 'বিক্রম'। এই ল্যান্ডার 'বিক্রম'-কেই পালকের মতো চাঁদের মাটি ছোঁয়ানোই এই মুহূর্তে প্রধান লক্ষ্য।  তার পর ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রোভার 'প্রজ্ঞান'। এক চন্দ্রদিবসের জন্য চাঁদের মাটিতে ঘুরে বেড়াবে সেটি। 

উৎক্ষেপণের ২২ দিন পর, শনিবার চাঁদের কক্ষপথে প্রবেশ করে ভারতের চন্দ্রযান-৩। চাঁদের দক্ষিণ মেরুতে অনুসন্ধান চালাবে ভারতের মহাকাশযানটি। আগে সেখানে কোনও দেশের মহাকাশযান নামতে পারেনি। কারণ সেখানকার ভূমি বন্ধুর, খানা-খন্দ, বিশালাকার গহ্বরে ভর্তি। তাপমাত্রাও অসহনীয়। তাই চন্দ্রযান-৩ মহাকাশযানের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget