এক্সপ্লোর

Nabanna Abhijan: নবান্ন অভিযান নয়, সমাজবিরোধীদের অভিযান: কুণাল ঘোষ

West Bengal News: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল।

কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে (R G Kar News) ছাত্র সমাজের নবান্ন অভিযানে (Nabanna Abhijan) তুলকালাম। দফায় দফায় ভাঙল ব্যারিকেড সঙ্গে ইটবৃষ্টি। পাল্টা পুলিশ লাঠিচার্জ করে। ছোড়ে কাঁদানে গ্যাস, জল কামান। আর এই নবান্ন অভিযানকে সমাজবিরোধীদের অভিযান বললেন কুণাল ঘোষ। 

এদিন কুণাল ঘোষ বলেন, "নবান্ন অভিযান মানে কী, প্রতীকি কিছু হয়। শান্তিপূর্ণ হয়। প্রথম কাজ হচ্ছে ব্যারিকেড ভাঙা। আমাদের নবান্ন যেতে দিতে হবে। সভা নেই, মঞ্চ নেই। বক্তৃতা নেই। কী করে হতে পারে এসব। পুলিশকে ইট, পাথর মারা হল। একাধিক পুলিশ জখম। আইসি চন্ডিতলার মাথা ফেটে রক্তারক্তি। একাধিক পুলিশ কর্মী জখম হয়েছেন। অরাজকতার চেষ্টা করল বিজেপির কিছু গুন্ডা। আর ওই DA মঞ্চের বকলমে কিছু সিপিএমের ক্যাডার। তারপর আবার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। জাস্টিস এখন ভুলে গেছে। এখন চেয়ার চাই। পুলিশ আক্রমণের মুখে পড়েও রক্তাক্ত হয়েও, পুলিশকর্মীরা সংযমের পরিচয় দিয়েছেন। আজ কিন্তু পুলিশ গুলি চালায়নি। আগামীকাল ২৮ অগাস্ট কোনও বাংলা বনধ হবে না। বিজেপি চক্রান্তমূলক ভাবে এটা করছে। আরজি করে যে ঘটনা ঘটেছে তাতে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত করছে সিবিআই। রাজনৈতিক অরাজকতার প্লট তৈরি করছে।'' 

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। বেনজির নিরাপত্তা গঙ্গার এপার-ওপার, দুই শহরেই ছিল। আগে থেকেই সতর্ক ছিল পুলিশ-প্রশাসন। দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছিল রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন ও তার আশপাশের এলাকা। অভিযানের আগেই লাঠি হাতে রাস্তায় নামে স্পেশাল ফোর্স। জায়গায় জায়গায় গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করে পুলিশ। লাঠিধারী পুলিশের সঙ্গে মোতায়েন ছিল র‍্যাফ, কমব্যাট ফোর্স। প্রস্তুত রাখা হয় কাঁদানে গ্যাসের শেল। সকালে টহল দেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী।নবান্নমুখী সাঁতরাগাছির রাস্তাতেও লাঠি, ঢাল নিয়ে মোতায়েন ছিলেন পুলিশ কর্মীরা। প্রস্তুত ছিল রোবো কপ, বজ্রযান, জল কামান। ড্রোন উড়িয়ে চলে নজরদারি। নিরাপত্তা খতিয়ে দেখতে সকাল সকাল পৌঁছে যান রাজ্য পুলিশের DG রাজীব কুমার। দ্বিতীয় হুগলি সেতুর ওপারে কলকাতার এজেসি বোস রোডের ওপর রাস্তায় কন্টেনার ফেলে রাখে পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RG Kar Sanjay Roy : 'সঞ্জয়ের বাইক কলকাতা পুলিশ কমিশনারের নামে' দাবি সুকান্তর, সত্যি? কী জানাল কলকাতা পুলিশ

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget