এক্সপ্লোর

Mamata Banerjee: ফাইল জমে আছে কেন? দফতর পরিদর্শনে গিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee at Nabanna: বুধবার নবান্নে ঢুকে সটান ৬ তলায় ভূমি ও ভূমি সংস্কার দফতরে চলে যান তিনি।

সুমন ঘড়াই, হাওড়া: কর্মচারীদের খোঁজ খবর নিতে হঠাৎ বিভিন্ন দফতর পরিদর্শনে মুখ্যমন্ত্রী। আজ নবান্নে এসে প্রথমে ৬ তলায় ভূমি ও ভূমি সংস্কার দফতরে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে দেখেন কর্মীরা এসেছেন কিনা, কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। কোনও টেবিলে ফাইল জমা থাকলে, জিজ্ঞেস করেন, ফাইল জমে আছে কেন? এরপর সেখান থেকে ১২ তলায় অর্থ দফতরে যান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেখানেও কর্মচারীদের সঙ্গে কথা বলে ১৪ তলায় নিজের ঘরে চলে যান।

বিভিন্ন দফতর পরিদর্শনে মুখ্যমন্ত্রী: অতিমারিতে সচেতনতা তৈরি করতে আচমকা হাজির হয়েছিলেন বাজারে। খড়ি দিয়ে বৃত্ত এঁকে বুঝিয়েছিলেন সামাজিক দূরত্ব বিধি। এবার নবান্নেই সারপ্রাইজ ভিজিটে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্নে ঢুকে সটান ৬ তলায় ভূমি ও ভূমি সংস্কার দফতরে চলে যান তিনি। সেখানে কর্মীদের সঙ্গে কথা বলেন। কর্মীদের উপস্থিতি কত তাও দেখেন। টেবিলে কেন ফাইল রয়েছে তা নিয়েও জিজ্ঞেস করেন মুখ্যমন্ত্রী (Nabanna)। এরপর সেখান থেকে চলে যান ১২ তলায় অর্থ দফতরে। সেখানেও কথা বলেন কর্মচারীদের সঙ্গে। 

এর আগে চলতি বছর মার্চ মাসেই বিভিন্ন দফতরে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৫ মার্চ নবান্নে শিল্পপতিদের নিয়ে বৈঠক ছিল। সেই উপলক্ষে নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী। ঘড়িতে তখন বেলা ১২টা বেজে ০৫ মিনিট। কিন্তু রোজকার মতো ১৪ তলায় না গিয়ে, এ দিন লিফট থেকে হঠাৎ চারতলায় নেমে পড়েন মুখ্যমন্ত্রী। সেখানেই রয়েছে স্বরাষ্ট্র দফতর। ভিতরে ঢুকে মুখ্যমন্ত্রী দেখেন, তখনও সিংহভাগ কর্মী অনুপস্থিতি। তাতে ক্ষোভ প্রকাশ করেন। প্রশ্ন করেন, "এত বেলা হয়েছে। এখনও আসেনি কেন? এরা কোথায়?" তাতে উপস্থিত স্বরাষ্ট্র দফতরের এক কর্মী বলেন, এখন তো ১২.১০। সবাই এখনও এসে পৌঁছয়নি। এর পরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে থাকা এক অফিসারকে নির্দেশ দেন, "যাঁরা এখনও আসেননি, তাঁদের নামের তালিকা তৈরি করুন।" অন্য এক অফিসারকে ফাঁকা টেবিল চেয়ারগুলির ছবি তুলতে বলেন। নবান্ন সূত্রে খবর, এ দিন মিনিট ছয়েক চার তলার স্বরাষ্ট্র দফতরে ছিলেন মুখ্যমন্ত্রী। তারপর লিফটে ১৪ তলায় নিজের চেম্বারে চলে যান। ঠিক তার পরের দিন হাজির হয়েছিলেন অর্থ দফতরে। অর্থ দফতরে সারপ্রাইজ ভিজিটে যান তিনি। যদিও সেই সময় কর্মী সংখ্যা যথেষ্ট ছিল বলেই সূত্রের খবর। দফতরে ঢুকে কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি। 

আরও পড়ুন: Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?

সেরা শিরোনাম

Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget