এক্সপ্লোর

Nabanna On Stamp Duty: বাড়বে জমি ও বাড়ির দাম! রাজ্যে বাড়ল স্ট্যাম্প ডিউটি

West Bengal News: নবান্নসূত্রে খবর, করোনাকালের পর ফের বাড়ানো হয়েছে স্ট্যাম্প ডিউটি। গতকাল থেকেই লাগু হয়েছে নয়া নিয়ম। স্ট্যাম্প ডিউটি বেড়ে হল ১০ শতাংশ।

কলকাতা: করোনাকালে জমি, বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি (Stamp Duty) ১০ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এ-বছরের ১ জুলাই থেকে ফের স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে করা হল ১০ শতাংশ, নবান্নসূত্রে (Nabanna) একথা জানানো হয়েছে। এর ফলে জমি ও বাড়ির দাম বাড়বে।                                                                                               


Nabanna On Stamp Duty: বাড়বে জমি ও বাড়ির দাম! রাজ্যে বাড়ল স্ট্যাম্প ডিউটি

 

লোকসভা ভোট মিটতেই বড় ধাক্কা রাজ্য়বাসীর। করোনা পর্বে আবাসন শিল্পকে চাঙ্গা করতে স্ট্য়াম্প ডিউটিতে ছাড়ের ঘোষণা করেছিল সরকার। ফ্ল্যাট-বাড়ি কেনাবেচায় স্ট্যাম্প ডিউটি ২ শতাংশ ছাড়ের কথা জানানো হয়েছিল ২০২১। এরপর বেশ কয়েকবার সেই ছাড়ের মেয়াদ বাড়ানো হয়। করোনা পর্ব মিটলেও সেই ছাড় বহাল রাখা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি বেশ খানিকটা স্বাভাবিক। করোনা সংক্রমণের হদিশ প্রায় নেই বললেই চলে। এই আবহে এবার ওই ছাড় তুলে নেওয়া হল। স্ট্যাম্প ডিউটি বেড়ে হল ১০ শতাংশ। যা গতকাল অর্থাৎ ১ জুলাই থেকেই লাগু হয়েছে। স্ট্যাম্প ডিউটি ও সার্কেল রেট বাড়ায় লেনদেনের খরচ বাড়বে। এর ফলে ক্রেতাদের উপর আর্থিক বোঝাও বেশ খানিকটা বাড়তে পারে। ফলে ফ্ল্যাট বা বাড়ি কেনার ক্ষেত্রে পকেটেও টান পড়বে। 

এদিকে বেড়েছে পেট্রল-ডিজেলের দামও। লিটারপ্রতি পেট্রলের দাম ১ টাকা ১ পয়সা বেড়ে হয়েছে ১০৪ টাকা ৯৫ পয়সা। ডিজেলের দাম ১ টাকা বেড়ে লিটারপ্রতি ৯১ টাকা ৭৬ পয়সা হয়েছে। ১ জুলাই থেকেই রাজ্যজুড়ে কার্যকর হয়েছে নতুন দাম। রাজ্যের করের কারণেই জ্বালানি তেলের দাম বেড়েছে বলে মনে করছে পেট্রল পাম্প মালিক সংগঠন। লোকসভা ভোটের আগে মার্চের মাঝামাঝি সময়ে প্রায় ২ টাকা দাম কমেছিল পেট্রল-ডিজেলের। এমনিতেই কয়েকদিন ধরে বাজারে সবজির দাম চড়া। গরমের সবজিগুলির অধিকাংশেরই দাম সেঞ্চুরি পার করেছে। এই অবস্থায় পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়াবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: WB Monsoon Update: প্রবল বর্ষণের পূর্বাভাস সপ্তাহভর, অবিরাম বৃষ্টি এই জেলাগুলিতে

সেরা শিরোনাম

News Live Update : উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget